প্রিয়াঙ্কার 'ভারত' ছাড়ার প্রসঙ্গে 'চতুর' জবাব সলমনের

সলমন খানের 'ভারত' ছবিটির হাত ধরে ফের একবার বলিউডে পা রাখতে চলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ছবির প্রজেক্ট মাঝপথে ছেড়েই এক হলিউড ফিল্মের জন্য মার্কিন মুলুকে পাড়ি দেন পিগি চপস।

সলমন খানের 'ভারত' ছবিটির হাত ধরে ফের একবার বলিউডে পা রাখতে চলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ছবির প্রজেক্ট মাঝপথে ছেড়েই এক হলিউড ফিল্মের জন্য মার্কিন মুলুকে পাড়ি দেন পিগি চপস। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোল হয়। প্রসঙ্গে নাম জড়ায় সলমনেরও। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সলমন।

প্রিয়াঙ্কার ভারত ছাড়ার প্রসঙ্গে চতুর জবাব সলমনের

সলমনের বোন অর্পিতার স্বামী আয়ূষের প্রথম ছবি 'লাভরাত্রি'। ছবির প্রচারের এক অনুষ্ঠানে যোগ দেন সলমন। আর সেখানেই তাঁকে 'ভারত' ছবিটির প্রসঙ্গে প্রশ্ন করা হয়। স্বভাবতই প্রশ্ন ওঠে প্রিয়াঙ্কাকে নিয়ে। অত্যন্ত চাতুর্যের সঙ্গে তিনি বলেন, 'গত কয়েকদিন ধরে আমি কাগজই পড়িনি। কাগজ যখন পড়ব তখন এর জবাব দেব।' এদিকে, কানাঘুষো শোনা গিয়েছে, প্রিয়াঙ্কা 'ভারত' ছবিটি মাধপথে প্রত্যাখ্যান করায় বেজায় চটে রয়েছেন সলমন।

এর আগে প্রিয়াঙ্কার 'ভারত' ছাড়ার খবরটি সামনে আসতেই ছবির পরিচালক আলি আব্বাস জাফর একটি টুইট করেন। যেখানে খবরের সত্যতাকে নিশ্চিত করে, নিকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে একটি ইঙ্গিত দেন। পরে জানা যায়, এক হলিউড ফিল্মে সুযোগ পাওয়াতেই সলমনের 'ভারত' ছেড়ে দেন প্রিয়াঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+