Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সলমনের কথা বলতে গিয়ে গদগদ হলেন সানি, কী বললেন তিনি

সলমন খানকে নিয়ে মনের কথা জানালেন সানি লিওনি। সলমন সবসময়ই তাঁকে সৌজন্য দেখিয়ে অভ্যর্থনা জানিয়েছে, এমনটাই মত সানির।

বলিউড সুপারস্টার সলমন খানকে নিয়ে মনের কথা জানালেন সানি লিওনি। সলমন সবসময়ই তাঁকে সৌজন্য দেখিয়ে অভ্যর্থনা জানিয়েছে, এমনটাই মত সানির। বলিউডে পা রাখার আগে সলমনের উপস্থাপনায় রিয়েলিটি শো বিগ বস-এ প্রতিযোগী ছিলেন সানি। সেখান থেকেই সলমনের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে।

আর এবার সলমনের ভাই আরবাজ খানের সঙ্গে রাজীব ওয়ালিয়ার পরিচালনায় 'তেরা ইন্তেজার' সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

সলমনের কথা বলতে গিয়ে গদগদ হলেন সানি, কী বললেন তিনি

সলমনকে নিয়ে সানি জানিয়েছেন, বেশ কয়েকবার সলমনের সঙ্গে আমার দেখা হয়েছে। তবে বেশি সময় কাটিয়েছি আরবাজের সঙ্গে। ও দারুণ মানুষ। এবং ওর ভাই ও পরিবারও দারুণ। সলমনও যখনই দেখা হয়েছে নিজের স্টারডমের বাইরে গিয়ে অভ্যর্থনা জানিয়েছে।

সলমনের কথা বলতে গিয়ে গদগদ হলেন সানি, কী বললেন তিনি

শাহরুখ খানের রইস সিনেমায় ক্যামিও করার পরে সোলাক্ষী সিনহার সিনেমা নূর-এও দেখা গিয়েছে সানিকে। আগামিদিনে অজয় দেবগণ-ইমরান হাশমি অভিনীত 'বাদশাহো'-তেও সানিকে দেখা যাবে। ইমরানের সঙ্গে ছবি করা প্রসঙ্গে সানি জানিয়েছেন, ইমরান দারুণ মানুষ। আগামিদিনে আশা করি ওঁর সঙ্গে আরও কাজ করতে পারব।

সানির কথায়, কী ধরনের কাজে আমাকে নেওয়া হচ্ছে সেটা দেখার থেকেই আমি দেখি কার সঙ্গে কাজ করতে পারছি। কারণ কতদিন আমি কাজ করব জানি না। ফলে ভবিষ্যতে যদি অতীতের দিকে ফিরে তাকাতে হয় তাহলে আমি যেন দেখতে পাই বলিউডের সেরাদের সঙ্গে কাজ করতে পেরেছি। এটা ভেবেই কাজ করছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+