(ছবি) লুলিয়া ভানতুরকে চুম্বন সলমনের, প্রেমের খবর তাহলে সত্যি!
সলমন খান ও তাঁর রোমানিয়ান বান্ধবী লুলিয়া ভানতুরকে নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে বলিউডে। লুলিয়াই কি হতে চলেছেন সলমনের স্বপ্নের নারী? এই প্রশ্নটাই ঘুরপাক খেয়েছে টিনসেলটাউনের অন্দরে। [দাবাং সলমনের সুপার ফ্লপ সিনেমার তালিকা]
এর আগে নিজের বোন অর্পিতা খানের বিয়ের সময়ে মজা করে সকলের সামনে লুলিয়াকে নিজের প্রেমিকা বলে পরিচয় করিয়েছিলেন সলমন। সেই জল্পনা তবে কি সত্যি? এই নিয়ে আলোচনার দিন বোধহয় শেষ হয়ে এল। দুজনের মধ্যে কিছু যে চলছে তার প্রমাণ চলে এল সংবাদমাধ্যমের হাতে। [শরীরী আবেদনে সকলকে মাত 'সলমনের প্রেমিকা' লুলিয়ার!]

দুবাইয়ে দুজনকে একসঙ্গে পেয়ে সলমনের ভক্তেরা প্রচুর ছবি তুলেছেন। আর সেইসব ছবিই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তবে তার মধ্যে আর একটি ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। [২০১৬-তে এই সিনেমাগুলি দেখতে প্রেক্ষাগৃহে যেতেই হবে]
সেই ছবিতে দেখা যাচ্ছে, সলমন খান ও লুলিয়া ভানতুর অন্তরঙ্গভাবে একে অপরে জড়িয়ে রয়েছেন। আর সেখানে একে অপরকে চুম্বন করতেও দেখা যাচ্ছে তাদের। সম্পর্কের রসায়ন কতোদূর গড়াল তা দেখে নিন নিজেই চোখেই। [বলিউড তারকাদের বিদেশি প্রেম]





























Click it and Unblock the Notifications