কাশ্মীর নিয়ে মুখ খুলে কী বলে ফেললেন সলমন! 'বজরঙ্গী ভাইজান' দিলেন কোন বার্তা
কাশ্মীর সমস্যা নিয়ে এবার মুখ খুললেন সলমন খান। তাঁর প্রযোজিত ছবি 'নোটবুক' এ কাশ্মীকের প্রেক্ষাপটে একটি সম্পর্কের কাহিনিকে তুলে ধরা হয়েছে। যে ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী নূতনের নাতনি ।
কাশ্মীর সমস্যা নিয়ে এবার মুখ খুললেন সলমন খান। তাঁর প্রযোজিত ছবি 'নোটবুক' এ কাশ্মীকের প্রেক্ষাপটে একটি সম্পর্কের কাহিনিকে তুলে ধরা হয়েছে। যে ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী নূতনের নাতনি ।

নূতনের নাতনি প্রানূতন ও জাহির ইকবাল অভিনীত সিনেমায় কাশ্মীরের সমস্যাকে যেমন দেখানো হয়েছে, তেমনি এক সামাজিক বার্তাও উঠে এসেছে। কাশ্মীরকে নিয়ে তৈরি ছবির প্রযোজক হিসাবে সলমনের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয়। কাশ্মীর প্রসঙ্গে মুখ খুলেই ,সলমন জানান সঠিক শিক্ষাই কেবলমাত্র এই সমস্যার সমাধান করতে পারবে। তিনি বলেন, সকলেই সঠিক শিক্ষা পেয়ে থাকেন, তবে সঠিক শিক্ষা গুরুত্বপূর্ণ। এদিন পুলওয়ামা প্রসঙ্গে তিনি বলেন, 'যেদিন এই ঘটনার কথা আমরা শুনেছি, সেদিন থেকেই খুব খারাপ লেগেছে'।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ মুক্তি পেতে চলেছে 'নোটবুক'। কাশ্মীরের বুকে এক শিক্ষক ও শিক্ষিকার সম্পর্কের কাহিনিই তুলে ধরেছে ছবি। ছবি নিয়ে প্রযোজক সলমন আপাতত বেশ ব্যস্ত।

Click it and Unblock the Notifications