'কভি ইদ কভি দিওয়ালি'-র চমক দিতে তৈরি হচ্ছেন 'সুলতান' সলমান

বলিউডের এক একটি উৎসবের মরশুম দখলে রাখেন এক এক জন সুপারস্টার। আর দিওয়ালি, ইদ, ক্রিস্টমাস মানেই বলিউডের তিন খানের ফিল্ম রিলিজ। যদিও মাঝের সময়টাই এই ফর্মুলা থেকে বেরিয়ে গিয়েছেন শাহরুখ। তবে উৎসবের মরশুম নিজের মতো করে ধরে রেখেছেন সলমান। আর তাই ২০২১ সালের ইদে তাঁর কোন ফিল্ম মুক্তি পেতে চলেছে তা জানিয়ে দিলেন 'বিগ বস'।

রি হচ্ছেন সুলতান সলমন

২০২১ সালে আসছে সলমানের ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের ' ভাইজান'। আর সলমান নিজেই টুইটার থেকে এই ফিল্ম নিয়ে ঘোষণা করে দিয়েছেন আজ। স্বভাবতই সলমান ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নিজের টুইটে সলমান জানিয়েছেন, ছবির গল্প লিখেছেন প্রযোজক সাজিদ । আর ছবিটি পরিচালনা করছেন ফারহাদ সামজি।

প্রসঙ্গত ২০২০ সালের ইদে মুক্তি পেতে চলেছে সলমন খানের ছবি 'রাধে'। যে ছবির পরিচালনায় থাকছেন প্রভুদেবা। ফলে ছবিতে অ্যাকশন যেমন জায়গা করে নেবে , তেমনই নাচও অন্যমাত্রা পারেব বলে মনে করা হচ্ছে। 'রাধে' ছবিতে তাঁর চরিত্র নিয়ে বলতে গিয়ে সলমান বলেছেন , রাধের চরিত্রটি একদিকে একটু নেতিবাচক অন্যদিকে একটু 'পাগল'!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+