এখন হাওয়ায় বারুদের গন্ধ হলেও ইউক্রেনের নৈসর্গিক সৌন্দর্য ধরা পড়েছে বিখ্যাত ভারতীয় সিনেমায়
এখন হাওয়ায় বারুদের গন্ধ হলেও ইউক্রেনের নৈসর্গিক সৌন্দর্য ধরা পড়েছে বিখ্যাত ভারতীয় সিনেমায়
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই রাশিয়ার সঙ্গে শুরু হয়েছে যুদ্ধ পরিস্থিতি। লাগাতার আর্টিলারি ফায়ারিং থেকে একের পর এক হামলা এককথায় ফের বিশ্বযুদ্ধের প্রমাদ গুনছে গোটা পৃথিবী। তাহলে কি ফিরে আসবে সেই হিটলার-মুসোলিনির কালো ছায়া! এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত তাবড় রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব। ইতিমধ্যেই সেদেশে জরুরি অবস্থা জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু এ তো গেল রাজায় রাজায় যুদ্ধের কথা। বর্তমান বিশ্বে তৈরি হওয়া এই পরিস্থিতিতে সংকটের মুখে পড়েছে শিল্প জগতও। রাশিয়া-ইউক্রেন সংকটের ফলে চলচ্চিত্র শিল্পের অর্থনীতিতেও প্রভাব পড়তে চলেছে বিস্তর। ফিল্ম শ্যুটিং-এর জন্য বিখ্যাত দেশ ইউক্রেনে ভারতের একাধিক হিট ছবির শ্যুটিংও হয়েছে। আএ সেই তালিকাটা নেহাত মন্দ নয়।

আরআরআর
তালিকায় এই মুহূর্তে প্রথমেই আসে আরআরআর' ছবির নাম। জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট এবং অজয় দেবগন অভিনীত বহু প্রতীক্ষিত এসএস রাজামৌলির 'আরআরআর' চলচ্চিত্রের শুটিং ইউক্রেনে হয়েছে। শেষ শিডিউলের শুটিং শেষ করতে দেশে ফিরেছিলেন কলাকুশলীরা। ছবির প্রেক্ষাপট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী কোমরাম ভীম এবং আলুরি সীতারামা রাজুর একটি কাল্পনিক গল্পর উপর ভিত্তি করে রচিত। এছাড়াও এই ফিল্মে রয়েছেন, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, শ্রিয়া শরণ এবং অলিভিয়া মরিস।

২.০ ছবি
থালাইভা অভিনীত আরও এক উল্লেখযোগ্য ছবি ২.০। সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমার, এবং অ্যামি জ্যাকসন অভিনীত এই ছবির একটি গান 'রোজা খাদাল' এবং এছাড়াও আরও বেশকিছু দৃশ্যের শ্যুটিং হয়েছে ইউক্রেনের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের প্রেক্ষাপটে।

দেব
রজত রবিশঙ্কর পরিচালিত তামিল সিনেমা দেব এর অধিকাংশ সিকোয়েন্সের শ্যুটিং হয়েছে ইউক্রেনের অসাধারণ প্রাকৃতিক দৃশ্যকে সামনে রেখে। এই ছবিতে হিরো ও হিরোইন হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক কার্তি এবং রাকুল প্রীত সিং। রোমান্টিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিটি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার কপিল দেবের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

৯৯ ফিল্ম
অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের লেখা ও প্রযোজিত ৯৯ গানটি ইউক্রেনে শ্যুট করা হয়েছিল। এই ছবির নির্মাতারা জানিয়েছেন যে ইউক্রেনে ৯৯টি গানের শ্যুটিং এর একটি দীর্ঘ সময়সূচী হয়েছে। ৯৯তে আহান ভাট, এডিলসি ভার্গাস, আদিত্য সিল, লিসা রে এবং মনীষা কৈরালা অভিনয় করেছেন।

উইনার
গোপীচাঁদ মালিনেনি পরিচালিত ২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি উইনারএ সাই ধরম তেজ, রাকুল প্রীত সিং এবং জগপতি বাবু অভিনয় করেছেন। সিনেমাটির তিনটি গানের শুটিং হয়েছে জথাক্রমে ইউক্রেনের রাজধানী কিয়েভ, লভিভ ও ইস্তাম্বুলে। ছবিটিতে ইউক্রেনের বেশ কয়েকটি সুন্দর লোকেশন দেখানো হয়েছে। স্পষ্টতই, এটিকে ইউক্রেনে শ্যুট করা প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসাবে চিহ্নিত করা হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications