দেবকে আনফলো রুক্মিণীর! তাহলে কি সম্পর্ক ভাঙছে?
সম্পর্কের ভাঙ্গা গড়া কোনও নতুন বিষয় নয়। বিশেষ করে তা হয় যদি সেলেব মহলের সম্পর্ক তাহলে সেই সম্পর্ক নিয়ে চর্চা থাকে তুঙ্গে। এই মুহূর্তে বলিউড থেকে টলিউড সর্বত্রই শোনা যাচ্ছে সম্পর্ক ভাঙার গুঞ্জন। এই আবহেই সামনে এলো আরও এক বড় খবর। এবার নাকি সম্পর্ক ভাঙতে চলেছে টলিউডের আরও এক হাই ভোল্টেজ কাপলের!
বলিউডের অভিষেক বচ্চন ঐশ্বর্য্য রাই, টলিউডের যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা, একের পর এক বিয়ে ভাঙ্গার গুঞ্জনে সরগরম হয়েছে বিনোদন মহল। আর এবার নাকি সম্পর্ক ভেঙে যাচ্ছে দেব আর রুক্মিণীর! অন্তত সোশ্যাল মিডিয়া বলছে তেমনই কথা।

প্রিয়জনদের একে অপরকে ফলো করা সোশ্যাল মিডিয়ার দস্তুর। কিন্তু সেই প্রথা নাকি ভেঙ্গে ফেললেন অভিনেত্রী! সম্প্রতি তিনি আনফলো করেছেন দেবকে। রুক্মিণী সামাজিক মাধ্যমে বহু ব্যক্তিকে ফলো করলেও সেই তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে দেবের নাম। আর এতেই দুজনের প্রেম ভাঙার জল্পনা তুঙ্গে।
তবে ঠিক কী কারণ নিয়ে মনোমালিন্যতা হলো দুজনের? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অবশ্য দেব বা রুক্মিণী দুজনেই কখনও অফিশিয়ালি নিজেদের সম্পর্ক কথা স্বীকার করে নেননি। শুধুমাত্র চোখের ভাষা ইঙ্গিতে বুঝিয়েছেন যে দুজন দুজনের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। তবে এই প্রথম নয়, এর আগেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন দেব। কিন্তু ৪ বছর পর ভেঙে যায় প্রেম।












Click it and Unblock the Notifications