Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) সলমন-লুলিয়া সম্পর্কে একি লিখেছে রোমানিয়ান পত্রিকা?

বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে লুলিয়া ভানতুরের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা-কল্পনা রয়েছে বলিউডে। শুধু বলিউডে কেন সলমন ফ্যান এমনকী আম জনতার মধ্যেও রয়েছে। সলমন-লুলিয়ার বিয়ে কবে হবে সে নিয়ে ভারতীয় মিডিয়ার কৌতুহল দেখার মতো। তাও ভাল কৌতুহল আছে। কবে সলমন লুলিয়াকে বিয়ে করবেন সে তারিখও প্রকাশ করে দিয়েছিল মিডিয়া। তবে রোমানিয়ান ট্যাবলয়েড তো আরও একধাপ এগিয়ে দুজনের বিয়েই দিয়ে দিয়েছে। [১৮ নভেম্বর বিয়ে করবেন সলমন খান!]

আজ্ঞে হ্য়াঁ একেবার ঠিক পড়েছেন। রোমানিয়ার এক জনপ্রিয় ট্যাবলয়েড 'ক্লিক'-এ লুলিয়াকে "ডোয়ামা খান" বলে উদ্ধৃত করা হয়েছে। যার অর্থ "রাজকীয় শ্রীমতি খান"। তাহলে কি সত্যিই গোপনে বিবাহ সেরেছেন বলিউডের এই 'ব্যাচেলার' খান। [(ছবি) মিডিয়া এমন করছে, মনে হচ্ছে যেন আমি বিয়ে করতেই চাই না : সলমন খান]

কিন্তু এ নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছুই লেখা হয়নি ট্যাবলয়েডে। তাহলে কেন লুলিয়াকে এইভাবে সম্বোধন করা হয়েছে প্রতিবেদনে তা নিয়েই তৈরি হয়েছে নয়া জল্পনা। [ প্রাক্তন স্বামীর সঙ্গে লুলিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল সোস্যাল মিডিয়ায়, কী প্রতিক্রিয়া হবে সলমনের?]

উল্লেখ্য বহু অনুষ্ঠানে একসঙ্গে লুলিয়া ও সলমনকে দেখা গিয়েছে। লুলিয়াকে চুমু খেতেও দেখা গিয়েছে সলমনকে। শুধু সলমন নয়, সলমনের ঘনিষ্ঠ ও পরিবারের সঙ্গেও খুব প্রাণোচ্ছ্বলভাবে সময় কাটাতে দেখা গিয়েছে লুলিয়াকে। দুজনের চিন্তাধারা, শখ, অভ্যাসে অনেক মিল আছে বলেও মিডিয়ায় খবর। এর ফলে সলমন লুলিয়া পারফেক্ট ম্যাচ বলে তুলে ধরাটাও সহজ হয়েছে। [(ছবি) লুলিয়া ভানতুরকে চুম্বন সলমনের, প্রেমের খবর তাহলে সত্যি!]

কিন্তু এখন প্রশ্ন রোমানিয়ান মিডিয়া সে দাবি করছে তাতে কি আদৌ কোনও সত্যতা রয়েছে? এ সম্পর্কে তাদের কাছে এই সংক্রান্ত অন্য কোনও তথ্য কি রয়েছে? যদি না থাকে তাহলে কিসের ভিত্তিতে এই দাবি করছে লুলিয়ার দেশের মিডিয়া? সব প্রশ্নের উত্তরই সময় দেবে।

{photo-feature}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+