বলিউডের এই তাবড় 'অভিনেতা' কে চিনতে পারছেন!
ভারতীয় সিনেমা পার করেছে ১০০ বছর। আর তার হাত ধরে এদেশ দেখেছে এক এক সময়ের এক এক মহাতারকাকে। পেয়েছে চলচ্চিত্রের মঞ্চের কিছু জ্যোতিষ্ককে। আর সেই পুরনো দিনের ইতিহাস উস্কে আরও এক শিল্পীর তাক লাগানো ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলিউড তারকা ঋষি কাপুর।

তারিখ ২০/১০/১৯৫০ সাল। এইটুকু নিজের পোস্টে বলেই খান্ত ঋষি কাপুর। তাঁর বার্তা যাঁরা এই অভিনেতাকে চিনতে পারছেন তাঁরা যেন এঁর নাম সহজে বলে না দেন। এমনভাবেই বলিউডের তাবড় অভিনেতার পরিচয় ঘিরে রহস্য উস্কে দেন ঋষি ।৫০ এর দশকের এই তারকার ব্যাপ্তি ছড়িয়েছে সাম্প্রতিক সিনেমা পর্যন্তও। ইনি প্রাণ। বলিউডের একটা বড় সময়কালে এঁর অভিনয় প্রতিভার বিস্তার অনস্বীকার্য।
Need you to tell me who this person is? If someone already knows the answer through a different source, please refrain from disclosing. Let’s not spoil the suspense for others. Thank you. I give you 10/20/50 guesses. Answer coming soon!! pic.twitter.com/L1ilXZFmxc
— Rishi Kapoor (@chintskap) January 22, 2020
অভিনেতা প্রাণের এই ছবি প্রকাশিত হতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা নেট দুনিয়ায়। ঋষি কাপুর পরবর্তীকালে জানিয়েছেন যে এই ছবি একটি পারিবারিক মজার জন্যই তোলা হয়েছিল এককালে।












Click it and Unblock the Notifications