অমিতাভের ছেলে ঋষি! এ কেমন কথা, সত্যটা তাহলে কী?
এক সময়ে 'অমর আকবর অ্যান্টনি' ছবিতে দুজনে ভাইয়ের ভুমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু এবার পিতাপুত্র।
এক সময়ে 'অমর আকবর অ্যান্টনি' ছবিতে দুজনে ভাইয়ের ভুমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু এবার পিতাপুত্র। হ্যাঁ। খবর এটাই। যে অমিতাভ বচ্চনের ছেলের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঋষি কাপুর।
উমেশ শুক্লা পরিচালিত ' ১০২ নট আউট' ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন ভারতীয় সিনেমার এই দুই অন্যতম খ্য়াতনামা অভিনেতা। যেছবিতে অভিনয় করার কথা জানিয়েই নিজেই টুইট করেছেন ঋষি। এমনিতে অমিতাভ বচ্চনের থেকে ১০ বছরের ছোট হলেও এছবিতে তাঁর সন্তানের ভূমিকায় অভিনয় করাটা অবশ্যই একটি চ্যালেঞ্জের বিষয়।

জানা গিয়েছে ছবিতে ১০২ বছরের দত্তাত্রেয় ভাখারিয়ার ভূমিকায় অভিনয় করতে চলেছেন বিগ বি। তাঁর ৭৫ বছরের ছেলের ভূমিকায় দেখা যাবে ঋষি কাপুরকে। ছবিতে ঋষি কাপুরের চরিত্রের নাম 'বাবু'। উল্লেখ্য ঋষি কাপুর ও অমিতাভ বচ্চন একসঙ্গে কাজ করেছিলেন 'অজুবা' ছবিতে।












Click it and Unblock the Notifications