কমেডি নাইটস-এ কপিলের জায়গায় আসছেন করন জোহর?

ছোটপর্দায় ইতিমধ্য়েই ইতিহাস সৃষ্টি করে ফেলেছে কমেডি নাইটস উইথ কপিল। আর এই জনপ্রিয়তার অন্যতম প্রধান কারন অনুষ্ঠানের সঞ্চালক তথা কমেডি কিং কপিল শর্মা। তাৎক্ষণিৎ রসবোধ, কমিক টাইমিং, তারকার চমকে ছোট পর্দায় সুপার হিট কমেডি নাইটস।

কিন্তু স্লিপ ডিস্ক আঘাতের কারণে আপাতত অনুষ্ঠানে সঞ্চালনা করতে পারবেন না অনুষ্ঠানে হৃৎপিণ্ড কপিল শর্মা। কপিলের পরিবর্তে চ্যানেল কর্তৃপক্ষ এবার করন জোহরকে আনার কথা ভেবেছে।

কমেডি নাইটস-এ কপিলের জায়গায় আসছেন করন জোহর?

সূত্রের খবর অনুযায়ী, কপিল স্লিপ ডিস্কের কারনে ভুগছেন। তাই এখন কিছুদিন তিনি সঞ্চালনার পরিস্থিতিতে নেই। চ্যানেলের কাছে মাত্র ২ টি বিকল্প ছিল। এক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, নয়তো কপিলের জায়গায় অনুষ্ঠান সঞ্চালনার জন্য অন্য কাউকে আনা। চ্যানেল দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছে।

সূত্রের কাছে জানতে চাওয়া হয় কপিলের পরিবারের সদস্যরা কি একই থাকছে? উত্তরে সূত্রের তরফে জানানো হয়েছে, আপাতত কোনও বদল হচ্ছে না। তবে কপিল ছেড়ে দেওয়ার পর কিছু কিছু পরিবর্তন হলেও হতে পারে।

কমেডি নাইটস-এ কপিলের জায়গায় আসছেন করন জোহর?

করন একমাত্র পরিবর্তন নয়। চ্যানেল আরও ৩ জন তারকাকে এই অনুষ্ঠানে আনার চেষ্টা করছে। করন চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু বাকি ৩ জন কারা তা এখনও জানা নেই।

সলমন খানের সঙ্গে নিজের শেষ পর্বটি ইতিমধ্যেই শুটিং করে ফেলেছেন কপিল। এদিকে কফি উইথ করন অনুষ্ঠানের পর করন জোহরও ইন্ডিয়াস গট ট্যালেন্ট, ঝলক দিখলা যা বিভিন্ন রিয়্যালিটি অনুষ্ঠানে বিচারক হিসাবে দেখা দিয়েছেন। এবার কমেডি নাইটেও করন।

কিন্তু কপিলের কমিক টাইমিংকে কি করন জোর টক্কর দিতে পারবেন প্রশ্ন এখন সেটাই। কপিলের অনুপস্থিতিতে কী চ্যানেলকে টিআরপি-র ধারাবাহিকতা উপহার দিতে পারবেন কর তা সময় বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+