(ছবি) ক্যাটরিনা কাইফ সুন্দরী বলে শুটিং সেট ছাড়লেন রেখা?

ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কাপুরের সঙ্গে ফিতুর ছবিতে কাজ করছিলেন এভারগ্রীন অভিনেত্রী রেখা। কিন্তু ফিতুর-এর সেট থেক আচমকা রেখার বেরিয়ে যাওয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন অনেকেই। রেখার মতো পেশাদার অভিজ্ঞ অভিনেত্রীর হঠাৎ কেন এরকম করলেন তাতে হতবাক ফিতুর-এর কলাকুশলীরা।

কিন্তু রেখার এই আচমকা সেট ছাড়ার ঘটনার থেকেও বিস্ময়কর এর কারণ। সূত্রের খবর অনুযায়ী, ক্যাটরিনা কাইফের সৌন্দর্য্যের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন রেখা। আর সেই কারণেই নাকি এই কাণ্ড।

নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তো? আমরাও যখন প্রথম খবরটি শুনেছিলাম আমাদেরও হয়নি। তবু, একটি বিনোদনমূলক সাইটের প্রতিবেদন অনুযায়ী, সিনেমার একটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেন রেখা । পর্দায় সেই দৃশ্যটি দেখে রেখা পরিচালক অভিষেক কাপুরকে বলেন দৃশ্যটি থেকে নয় ক্যাটকে ছেঁটে দিতে আর নয়তো গোটা দৃশ্যটাই বাদ দিতে।

এখানেই শেষ নয়, তাঁর কথা না মানলে তিনি সেট থেকে চলে যাবেন বলেও হুমকি দেন পরিচালককে। পরিচালকও ঢিঁট। তিনি রেখার দাবি মানতে অস্বীকার করেন। এরপরই সেট ছেড়ে চলে যান প্রবীন এই শিল্পী।

রেখা মনে করছেন ওই দৃশ্যে ক্যাটরিনা কাইফকে অত্যন্ত সুন্দর লাগছে যার ফলে ঢাকা পড়ে যাচ্ছে তাঁর ব্যক্তিত্ব। রেখা বেরিয়ে জায়গায় তাবু এসেছেন তাঁর জায়গায়। এখন এই ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর এবং তাবু।

রেখা

রেখা

ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কাপুরের সঙ্গে ফিতুর ছবিতে কাজ করছিলেন এভারগ্রীন অভিনেত্রী রেখা। কিন্তু ফিতুর-এর সেট থেক আচমকা রেখার বেরিয়ে যাওয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন অনেকেই।

ক্যাটের সৌন্দর্য

ক্যাটের সৌন্দর্য

ক্যাটরিনা কাইফের সৌন্দর্য্যের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন রেখা। আর সেই কারণেই নাকি এই কাণ্ড।

ফিতুর

ফিতুর

ফিতুর ছবিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর।

নিরাপত্তাহীনতা

নিরাপত্তাহীনতা

এই ছবিতে কাশ্মীরি ছেলে নুর (আদিত্য রায় কাপুরের) প্রেম বা বলা ভাল ধ্যান ফিরদৌসের ভূমিকায় অভিনয় করেছেন ক্যাটরিনা।

ফার্স্ট লুক

ফার্স্ট লুক

ফিতুর সিনেমায় রেখার ফার্স্ট লুক ধরা পড়েছে ছবিতে।

রাগের কারন

রাগের কারন

সিনেমার একটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেন রেখা । পর্দায় সেই দৃশ্যটি দেখে রেখা পরিচালক অভিষেক কাপুরকে বলেন দৃশ্যটি থেকে নয় ক্যাটকে ছেঁটে দিতে আর নয়তো গোটা দৃশ্যটাই বাদ দিতে।

এখানেই শেষ নয়, তাঁর কথা না মানলে তিনি সেট থেকে চলে যাবেন বলেও হুমকি দেন পরিচালককে। পরিচালকও ঢিঁট। তিনি রেখার দাবি মানতে অস্বীকার করেন। এরপরই সেট ছেড়ে চলে যান প্রবীন এই শিল্পী।

ফিতুর

ফিতুর

পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে অাদিত্য রায় কাপুর, রেখা ও ক্যাটরিনা কাইফ।

রেখার বদলে তাবু

রেখার বদলে তাবু

তবে রেখা আচমকা সেট ছেড়ে দেওয়ায় রেখার জায়গায় এখন এই চরিত্রে অভিনয় করবেন তাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+