সলমন থেকে মাধুরী,বলিউড তারকাদের মডেলিং-এর কিছু বিরল ছবি দেখে নিন

সলমন খান থেকে মাধুরী দীক্ষিত , আর মাধবন , ঐশ্বর্য রাই সকলেই একটা সময়ে মডেলিং -এর দুনিয়ার তাবড় ব্যক্তিত্ব ছিলেন। কেমন ছিল তাঁদের তখনকার চেহারা দেখে নেওয়া যাক।

বলিউডে এখন তাঁরা রাজ করছেন। দর্শক মহল তাঁদের কুর্ণিশ জানায়। কিন্তু এই ফ্ল্যাশবাল্বের ঝলকানি , আর অটোগ্রাফ শিকারীদের ভিড়ের আগে, এই সমস্ত তারাকাদের জীবনযাপন এতটাও সহজ ছিল না। বহু তারকাই মডেলিং এর দৌলতে লাইমলাইটে এসেছেন। সলমন খান থেকে মাধুরী দীক্ষিত , আর মাধবন , ঐশ্বর্য রাই সকলেই একটা সময়ে মডেলিং -এর দুনিয়ার তাবড় ব্যক্তিত্ব ছিলেন। কেমন ছিল তাঁদের তখনকার চেহারা দেখে নেওয়া যাক।

মাধবন

মাধবন


কম বয়সী মাধবন মডেলিং এর সময়ে এক্কেবারে মেজাজে লুক দিতেন। সেই সময়ে তাঁকে 'সি হকস','সায়া'-র মতো বেশ কয়েকটি সিরিয়ালে দেখা গিয়েছে।

সলমন খান

সলমন খান

সিক্স প্যাক বডি ভুলে যান!হ্যান্ডসাম হাঙ্ক সলমন খান সেই সময়ে একটু রোগাটে গড়নের ছিলেন। আর তাতেই মাতাতেন মডেলিং এর জগত।

লারা দত্ত

লারা দত্ত

বিশ্বসুন্দরী হওয়ার আগে লারা দত্ত , মডেলিং এ হাত পাকা করে ছিলেন। সেই সময়ে তাঁর ছবি দেখলেও তাক লাগে!

নীতু সিং

নীতু সিং


কাপুর পরিবারের ঘরনী তথা রণবীরের মা নীতু সিংও মেক-আপর বাইরে অত্যন্ত সুন্দরী। এই ছবি তারই উদাহরণ।

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

বলিউডে উচ্চতায় লম্বা অভিনেত্রীদের মধ্যে সুস্মিতা সেন একজন। বিশ্বসুন্দরীর প্রতিযোগীতায় সেরার তাজ জেতার ঐআগে, এই বাঙালি তারকা মডেল হিসাবে মাতিয়েছেন বহু অনুষ্ঠান।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

অভিনেত্রী অনুষ্কা শর্মা বলিউডে পা রাখার আগে বহু জায়গায় মডেলিং করে গিয়েছেন। এই ছবি তারই প্রমাণ।

বিপাশা বসু

বিপাশা বসু

বাংলার কিছু বিখ্যাত ম্যাগাজিনের কভার পেজ একটা সময়ে ঢেকে রাখতেন তিনি। বিপাশা বসু মডেলিং এর দুনিয়া থেকেই পেয়েছেন খ্যাতি।

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতবার আগে ঐশ্বর্য রাই ছিলেন একজন মডেল। আর মডেল হিসাবেও অ্যাশ কিছু কম খ্যাতি পাননি।

নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া

অভিনেত্রী নেহা ধুপিয়াও মডেলিং -এ নাম করেছিলেন বেশ। যদিও অভিনয় জগতে সেভাবে প্রভাব পেলতে পারেননি তিনি।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

অভিনেত্রী মাধুরী দীক্ষিত অভিনয়ের পাশাপাশি মডেলিং এও বেশ মাত করে রেখেছেন তাঁর গুণমুগ্ধদের। এই ছবি তাঁরই নিদর্শন।

অর্জুন রামপাল

অর্জুন রামপাল

৯০ এর দশকের বহু কিশোরীরই হার্টথ্রব ছিলেন অর্জুন রামপাল। আর তাঁরও উত্থান মডেলিং এর জগত থেকে।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

'বুম' ছবিটি দিয়ে বলিুডে পা রেকেছেন ক্যাটরিনা। সেখানেও তুলে ধরা হয় , কয়েকজন মডেলের গল্প। আর ছবিতে অভিনয়ের আগে ক্যাটরিনা নিজেও মডেলিং করেছেন।

 দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনকে ফিল্মের আগে বহু রকমের বিজ্ঞাপনে দেখা গিয়েছে। একটা বড় সময় ধরে দীপিকা মডেলিং এর দুনিয়া মাত করেছেন।

জন আব্রাহাম

জন আব্রাহাম


অভিনেতা হিসাবে তাঁর উত্থানের আগে জন আব্রাহামও ছিলেন মডেল।

জুঁহি চাওলা

জুঁহি চাওলা


সুন্দরী অভিনেত্রী জুঁহিও একটা সময়ে মডেলিং করেছেন। তারপর এসেছেন ফিল্মের দুনিয়ায়।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয়ের জীবন বহু লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে। ফিল্মের দুনিয়ার আসার পাশাপাশি মজেল হিসাবেও অক্ষয়কে দেখা গিয়েছে বহুবার।

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টির কম বয়সের এই বিরল ছবি বেশ আকর্ষণীয়। তাঁর চোখই ছবিতে কথা বলে দিচ্ছে!

মালাইকা অরোরা

মালাইকা অরোরা

মডেল হিসাবেই তাঁর পরিচিতি বেশি। অভিনেত্রী মালাইকা অরোরাও একটা সময়ে ৭০ এমএম মাতিয়েছেন।

সইফ আলি খান

সইফ আলি খান


ছোটে নবাব সইফ আলি খানও নব্বিয়ের দশকে বলিউডের অন্যতম নাম ছিলেন। যদিও সেই সময়ে তাঁর খ্যাতি এতটা ছিল না।

মিলিন্দ সোমন

মিলিন্দ সোমন

মডেল মিলিন্দ সোমান মডেল হিসাবেই বেশি নাম করেছেন। মডেল হিসাবে তাঁর খ্যাতি এখনও অটুট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+