'পদ্মবতী'তে রণবীরের চরিত্র উভকামী! 'লুক' প্রকাশে উঠল গুঞ্জন

'পদ্মাবতী'-র পোস্টার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতাদের নতুন লুকও ভাইরাল হতে শুরু করে।

শ্যুটিং শুরুর সময় থেকেই খবরের শিরোনামে সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী'। ছবির কাহিনি ঘিরে বিতর্কের জেরে শ্যুটিং এর সেট-এও হামলা চলে। তবে নেতিবাচকই হোক বা ইতিবাচক , এই ছবি ঘিরে কৌতূহল কিছু কম নেই! ছবিতে অভিনেতা অভিনেত্রীদের 'লুক' একটা বড় বিষয়। আর 'পদ্মাবতী'-র পোস্টার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতাদের নতুন লুকও ভাইরাল হতে শুরু করে। দীপিকা, শাহিদের পর এবার পালা রণবীরের। পদ্মাবতী ছবিতে রণবীরের নয়া লুক মুক্তি পেতেই ছবিতে তাঁর চরিত্র নিয়ে জল্পনা তুঙ্গে।

পদ্মাবতীতে রণবীরের লুক

পদ্মাবতীতে রণবীরের লুক

মুক্তি পেল 'পদ্মাবতী' ছবিতে রণবীর সিং-এর নতুন লুক। ছবিতে তাঁকে দেখা যাবে আলাউদ্দিন খিলজির চরিত্রে। ছবির প্রথম পোস্টারেই মাত করে দিয়েছে রণবীরের চোখের চাউনি।

নেগেটিভ চরিত্র !

নেগেটিভ চরিত্র !

যেভাবে ছবিতে রণবীরের লুক তৈরি করা হয়েছে তাতে মনে করা হচ্ছে সম্ভবত নেতিবাচক পরতই রয়েছে রণবীরের চরিত্রে। ইতিহাসও আলাউদ্দিন খিলজির চরিত্রকে সেভাবেই বর্ণনা করেছে।

গভীর দৃষ্টি

গভীর দৃষ্টি

ছবিতে রণবীরকে নিয়ে তৈরি হওয়া পোস্টারের সবচেয়ে বড় ইউএসপি হল তাঁর দৃষ্টি। যে ভঙ্গিমায় রণবীরের চাউনি রয়েছে, তা স্পষ্ট ব্যাখ্যা করছে ছবিতে তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে।

ছবিতে রণবীরের চরিত্রটি কি 'উভকামী' ?

ছবিতে রণবীরের চরিত্রটি কি 'উভকামী' ?

বহু ফিল্ম সংক্রান্ত পত্রপত্রিকার খবর অনুযায়ী , বনশালীর তৈরি আলাউদ্দিন খিলজির চরিত্রকে উভকামীর রঙ দেওয়া হয়েছে। জানা যায়, খিলজির দাস তথা জেনারেল মালিক কাফুরের সঙ্গে খিলজির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সূত্র ধরেই এই জল্পনা তুঙ্গে।

রণবীরের 'লুক' বদল

রণবীরের 'লুক' বদল

লাভার বয় ইমেজ থেকে সোজা গুরুগম্ভীর ঐতিহাসিক চরিত্র। বলিউডের রণবীর সিং যা ইচ্ছে তাই করতে পারেন। এমনই মত বহু চলচ্চিত্র বিশ্লেষকের। নিজের চেনা লুক ঝেড়ে ফেলে খিলজির চরিত্রের জন্য় যেভাবে নিজেকে তৈরি করেছেন রণবীর তা দেখার মতো।

'এই চরিত্রে অভিনয় চ্যালেঞ্জের'

'এই চরিত্রে অভিনয় চ্যালেঞ্জের'

একটি প্রথম সারির ইংরাজি দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে রণবীর কার্যত মেনে নেন যে ,আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয়, তাঁর জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের কাজ। এটা তাঁর কাছে ছিল একটি 'থেরাপি'-র মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+