দীপিকা-রণবীরের রিসেপশনে আজ বলি-তারকাদের চাঁদের হাট! কোন 'সারপ্রাইজ' থাকছে

ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়েছেন দীপিকা-রণবীর। দেশে ফিরতেই একের পর এক রিসেপশনে তাক লাগানো ফ্যাশনে মাতিয়ে তুলছেন তাঁরা।

ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়েছেন দীপিকা-রণবীর। দেশে ফিরতেই একের পর এক রিসেপশনে তাক লাগানো ফ্যাশনে মাতিয়ে তুলছেন তাঁরা। দিল্লি , বেঙ্গালুরুর পর আজ মুম্বইতে আয়োজিত হতে চলেছে দীপিকা রণবীরের 'গালা ওয়োডিং রিসেপশন' ।

দীপিকা-রণবীরের রিসেপশনে আজ বলি-তারকাদের চাঁদের হাট! থাকছে কোন সারপ্রাইজ

মুম্বইয়ে শনিবারের রিসেপশনে আজ রাতের পার্টি জমতে চলেছে বলিউডের একাধিক তারকার মেলায়। বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে একাধিক তারকা এদিন রাতে আমন্ত্রিত। আমন্ত্রিতদের জন্য বিশেষ চমক হিসাবে আজ আয়োজিত হতে চলেছে 'মিউজিক্যাল নাইট'। বিয়ে যখন রণবীর সিং-এর তখন চমক তো থাকবেই! আর সেই চমক ধরে রেখে আজ 'খাবিবালি'-র তালে আবারও মাততে পারেন রণবীর সিং। অন্তত সূত্রের দাবি এমনটাই।

শোনা যাচ্ছে, এদিন ট্র্যাডিশনাল ছেড়ে গাউনে ধরা দিতে পারেন দীপিকা। অন্যদিকে রণবীরের 'ফ্যাশন-ফিয়েস্তা'তে কী থাকতে চলেছে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। উল্লেখ্য, প্রতিবারই কোনও না কোনও নতুন পোশাকে সকলকে চমকে দিয়েছেন রণবীর সিং। তবে শনিবার রণবীরকে কোন সাজে দেখা যাবে ,সেদিকে তাকিয়ে গোটা গ্ল্যামার-ওয়ার্ল্ড!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+