দুর্গা পুজোতেও মাত করবেন রানু মণ্ডল, রেকর্ড করলেন পুজোর গান

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছেন রানু। বলিউডের সঙ্গীত পরিচালকদের সুরে গান গাইছেন তিনি। রানাঘাটের বাসিন্দা রানু মণ্ডলের এখন হার মানাচ্ছেন বাংলার শিল্পীদেরও।

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছেন রানু। বলিউডের সঙ্গীত পরিচালকদের সুরে গান গাইছেন তিনি। রানাঘাটের বাসিন্দা রানু মণ্ডলের এখন হার মানাচ্ছেন বাংলার শিল্পীদেরও। এবার দুর্গাপুজোতেও বাজবে তাঁর গান। কলকাতার আমরা সবাই ক্লাবের হয়েই এবার পুজোর থিম সং রেকর্ড করলেন রানু। সুরকার-গীতিকার বিজয় শীলের তত্ত্বাবধানে পুজোর গান রেকর্ড করেন তিনি।

দুর্গা পুজোতেও মাত করবেন রানু মণ্ডল, রেকর্ড করলেন পুজোর গান

কয়েকদিন আগেই বঙ্গের এই প্রতিভাকে সোশ্যাল মিডিয়ায় চিহ্নিত করেছিল নেটিজেনরা। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বলিউডের ডাক পেয়ে মুম্বই উড়ে গিয়েছিলেন তিনি।

সেখানে গিয়ে হিমেশ রেশমিয়ার ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এর জন্য দুটি গান রেকর্ড করেন রানু মণ্ডল। হিমেশের সঙ্গে প্রথমে 'তেরি মেরি ' গানটি রেকর্ড করেন। সেিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরে আবার আদত গান রেকর্ড করেন।

যদিও রানু মন্ডলের গান নিয়ে বিরূপ প্রতিক্রিয়াই পাওয়া গিয়েছে লতা মঙ্গেশকরের কাছ থেকে। তিনি রানুকে সতর্ক করে বলেছিলেন নকল করে বেশিদিন টেকা যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+