Rani Mukerji: শাহরুখের সঙ্গে সেটে হাসি-ঠাট্টা! রানিকে প্রকাশ্যে তীব্র ভর্ৎসনা করেছিলেন শ্বশুরমশাই
অনেক কাঠখড় পুড়িয়ে বলিউডের নামি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে হয়েছে রানি মুখার্জির। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। যার নাম আদিরা। যদিও তাকে বেশি মিডিয়ার সামনে আনতে একেবারেই চান না রানি এবং আদিত্য চোপড়া দুজনেই।
আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পথটা সুগম ছিল না রানির পক্ষে একেবারেই। প্রথমত বিবাহিত ছিলেন আদিত্য চোপড়া। প্রথম পক্ষের স্ত্রী কিছুতেই ডিভোর্স দিতে চাইছিলেন না। শেষ ডিভোর্স পাওয়ার পর আর বিয়েতে দেরি করেননি তাঁরা। বিদেশে একেবারে ঘরোয়া অনু্ষ্ঠানে বিয়ে সেরেছিলেন তাঁরা।

যশরাজ ফিল্মসের মালিক আদিত্য চোপড়া। বাবা যশ চোপড়ার তৈরি সাম্রাজ্য সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন যশ চোপড়া। বলিউডের সিংহভাগ হিট সিনেমাই এই যশরাজ ফিল্মের হাত ধরে তৈরি হয়েছে। শাহরুখ সলমান সকলের কাছেই যশরাজ ফিল্মসে কাজ করা একটা বড় বিষয়।
একাধিক সুপার হিট ছবি রানি মুখার্জি করেছেন এই যশরাজ ফিল্মসে। তারমধ্যে একটা ভির জারা। তাতে রানি মুখার্জির চরিত্র নায়িকার না হলেও বেশ গুরুত্বপূর্ণ ছিল। তাতে শাহরুখ খান এবং প্রীতি জিন্টা ছিলেন প্রধান চরিত্রেষ শাহরুখ খানের আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন রানি। কিন্তু শাহরুখ খানকে দেখানো হয়েছিল বৃদ্ধ হিসেবে। অনেকটা বাবা-মেয়ের সম্পর্ক হিসেবে দেখানো হয়েছিল সেখানে শাহরুখ রানিকে।
এই নিয়ে বেশ চিন্তিতই ছিলেন রানি। সেটে শাহরুখকে বৃদ্ধের বেশে দেখে হেসে ফেলেছিলেন রানি। রানিকে হাসতে দেখে শাহরুখ খানও হেসে ফেলেন। তাঁদের হাসি দেখে অত্যন্ত রেগে গিয়েছিলেন যশ চোপড়া। এবং প্রকাশ্যে সেটের ভিতরে সকলের সামনে রানিকে তীব্র ভর্ৎসনা করেছিেলন তিনি। তার পরের শটটা হয়েছিল একেবারে পারফেক্ট।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications