রানির মেয়ে আদিরার জন্মদিনে একাই একশো 'বাচ্চাপার্টি'! একফ্রেমে ধরা দিলেন তারকারা

প্রযোজক আদিত্য চোপড়া ও বলিস্টার রানি মুখোাধ্যায়ের মেয়ে 'আদিরা'-র দু'বছরের জন্মদিন পালিত হল বেশ ধুমধাম সহকারে।

প্রযোজক আদিত্য চোপড়া ও বলিস্টার রানি মুখোাধ্যায়ের মেয়ে 'আদিরা'-র দু'বছরের জন্মদিন পালিত হল বেশ ধুমধাম সহকারে। বিখ্যাত প্রযোজনা সংস্থা যশরাজ গ্রুপ্রের কর্ণধারের মেয়ের জন্মদিন বলে কথা, তাই তারকাদের জমায়েত হবে এটাই স্বাভাবিক, আর তাইই হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিয়ের ছবি।

ছোট বেলায় ফিরে গিয়েছিলেন মায়েরা

ছোট বেলায় ফিরে গিয়েছিলেন মায়েরা

বলিউডে দুটি ভিন্ন যুগে চরম জনপ্রিয়তা পেয়েছেন শিল্পা শেট্টি ও রানি মুখোপাধ্যায়। আর মেয়ে আদিরার জন্মদিনে দেখা গেল এই দুই তারকা অভিনেত্রী ফিরে গিয়েছেন ছোটবেলায়। হাতে আইসক্রিম রানি-শিল্পার পোজ দেওয়ার সময়ে তাঁদের সঙ্গে যোগ দেন সলমানের বোন অর্পিতা খানও।

করিনা-করিশ্মা-তৈমুর

করিনা-করিশ্মা-তৈমুর

মা আর মাসির সঙ্গে বেশ জমিয়ে এদিন পার্টি মাতিয়েছেন নবাবপুত্র তৈমুর। আর মা করিনা যে তাঁকে কতটা আদর দেন, তা ধরা পড়েছে এই ছবিতে।

তিন নায়িকা এক ফ্রেমে

তিন নায়িকা এক ফ্রেমে

করিনা, করিশ্মা, রানি ; বলিউডের এই তিন অভিনেত্রীকে একফ্রেমে ধরা গেল আদিরার জন্মদিনে। তিন অভিনেত্রীই এদিন ছিলেন খোশ মেজাজে।

করণ-করিনা

করণ-করিনা

জন্মদিনের পার্টির ফাঁকেই করিনা কাপুরের সঙ্গে তৈমুর ও করণ জোহরের সঙ্গে তাঁর ছেলে যশকে একসঙ্গে হৈচৈ করতে দেখা গেল।

তৈমুরের দস্যিপনা

তৈমুরের দস্যিপনা

পার্টিতে তৈমুরকে সামলানো বিশাল কঠিন হয়ে পড়ছিল। একটা সময়ে এক পায়ে জুতো নিয়েই আত্মহারা হয়ে করণের সন্তান যশ ও রুহির সঙ্গে খেলায় মেতে উঠেছিল তৈমুর।

একফ্রেমে তারকারা

একফ্রেমে তারকারা

রানির মেয়ে আদিরার জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন স্বর্ণযুগের বলিউড সুন্দরী রেখা ও শ্রীদেবী। সবাই মিলে যখন একফ্রেমে ধরা দিচ্ছিলেন, তখন পোজ দেওয়া থেকে পিছিয়ে ছিলনা রুহি ও তৈমুরও।

ক্যাটরিনার 'টাইগার প্রেম'

ক্যাটরিনার 'টাইগার প্রেম'

পার্টিতে সলমানের বোন অর্পিতার ছেলে আহিলকে নিয়ে ব্যস্ত ছিলেন ক্যাট সুন্দরী। তাঁর ছবি 'টাইগার জিন্দা হ্যায়' কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। তার আগে এক সফট টয় টাইগারকে নিয়েই পার্টিতে মেতে ছিলেন তিনি।

হাজির কিং খান

হাজির কিং খান

রানির মেয়ের জন্মদিন আর কিং খান শাহরুখ থাকবেন না তাতে , তা হতেই পারে না! এদিন ছেলে অ্যাব্রামকে সঙ্গে নিয়ে পার্টিতে হাজির ছিলেন শাহরুখও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+