(ছবি) শক্তি মোহনকে হারিয়ে ঝলক দিখলা যা ৭-এর জয়ী রঙ্গরসিয়ার আশিস শর্মা
মুম্বই, ১৯ সেপ্টেম্বর : এই শনিবার ২০ সেপ্টেম্বর ঝলক দিখলা যা ৭-এর সুপার ফিনালে প্রচার হওয়ার কথা। কিন্তু তার আগেই আপনাদের জানিয়ে রাখি ঝলক দিখলা যা ৭-এর জয়ী হলেন আশিস শর্মা ওরফে রঙ্গরসিয়ার রুদ্রকুমার রানাওয়াত। চূড়ান্ত রাউন্ডে শক্তি মোহনের সঙ্গে কড়া যুদ্ধের পর অবশেষে জয়ী মেজর সাহেব।
ফাইনালে পৌছেছিলেন আশিস শর্মা, শক্তি মোহন, মৌনি রায় এবং করণ ট্যাকার এই চার প্রতিযোগী। চারজনেই অসাধার পারফরম্যান্স দিয়ে বিচারক মাধুরী দীক্ষিত, করণ জোহর ও রেমো ডিসুজার মন জয় করে নিয়েছিলেন। কিন্তু মেজর রুদ্রকে মনে ধরেছে দর্শকের। আর তাই তো জনতা সবচেয়ে বেশি ভোট দিয়ে জয়ী করেছে আশিসকে।
এবারের আশিস-শক্তির চূড়ান্ত ফেস অফ রাউন্ড মনে করিয়ে দিল গতবারের ফাইনাল ফেস অফ। যেখানে অনুষ্ঠানের সবচেয়ে কঠিন প্রতিযোগী লওরেন গটলিয়েবতে নিজের জনপ্রিয়তার জোরে হারিয়ে দিয়েছিলেন মধুবালা খ্যাত দৃষ্টি দামি। এবারের প্রত্যেক প্রতিযোগীই যোগ্য হলেও নাচের দিক থেকে শক্তি ছিলেন অপ্রতিরোধ্য। কিন্তু জনপ্রিয়তায় এগিয়ে গেলেন আশিস। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার জিতলেন আশিসের কোরিওগ্রাফার শম্পা। এর আগে গুরমীতের সঙ্গে জয়ী হয়েছিলেন তিনি।

জয়ী...
কোরিওগ্রাফার শম্পার সঙ্গতে শক্তিকে হারিয়ে জয়ী আশিস শর্মা।

পার্টি অল নাইট
ড্রাকুলা সেজে একটি মজাদার পারফরম্যান্স দিয়েছিলেন আশিস। গান ছিল পার্টি অল নাইট....এই নাচের পর ৩০শে ৩০ পেয়েছিলেন আশিস শম্পা।

প্রশংসায় পঞ্চমুখ
বিচারকরা সবসময় বলে এসেছেন নৃত্যশিল্পী আশিসের চেয়েও অভিনেতা আশিস নাচের মঞ্চে সবার মন জয় করে নেন।

রোমান্টির আশিস
আশিষের গভীরতা বারে বারে মন ছুঁয়ে গিয়েছে দর্শকের।

বাধ্য ছাত্র
আশিস ঝলকের বাধ্য ছাত্র বলেই পরিচিত ছিল। তাই কোরিওগ্রাফার অদল বদল রাউন্ডেও করণ ট্যাকারের কোরিওগ্রাফার ভাবনার সঙ্গে নেচেও বিচারকদের প্রশংসা কুড়িয়েছিলেন আশিস।

সালসা
ক্লাসিক্যাল থেকে জ্যাস, সেমিক্লাসিক্যাল থেকে এরিয়াল সব ধরণের নাচেই নিজের নিপুনতা দেখিয়েছেন আশিস।

করণের সঙ্গে
করণ জোহরের সঙ্গে আশিস।

মাইকেল জ্যাকসন
নাচের মাধ্যমে মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধার্ঘ আশিসের।

জয়ের স্বাদ
আশিসকে জয়ী ঘোষণা করার পর ঝলকের মঞ্চে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications