Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিসেম্বরে বিয়ে করছেন না রণবীর কাপুর ও আলিয়া ভাট, জেনে নিন কারণ

ডিসেম্বরে বিয়ে করছেন না রণবীর কাপুর ও আলিয়া ভাট

সোনম কাপুর ও আনন্দ এস আহুজার বিয়ের রিসেপশনের দিনই রণবীর কাপুর ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখার পরই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হতে থাকে। ভক্তেরা এই সুন্দর জুটিকে একসঙ্গে দেখার পর সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসা পান। প্রায় প্রত্যেক মাসেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের গুঞ্জন নিয়ে উৎসাহিত হয়ে উঠছেন ভক্তেরা। তবে রণবীর এবং আলিয়া ভাট নিজেও তাঁদের বিয়ের গুজব উড়িয়ে দিয়েছেন। তাও এই গুজবের কোনও রঙ ফ্যাকাসে হয়ে যায়নি।

বিয়ের গুজবে তোলপাড় বলিউড

বিয়ের গুজবে তোলপাড় বলিউড

কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে রণবীর ও আলিয়া ২০২১ সালের ডিসেম্বরে নাকি বিয়ে করতে চলেছেন। শোনা এও গিয়েছিল যে ডিসেম্বরে বিয়ে করার জন্য রণবীর কাপুর তাঁর অ্যানিমাল ছবির শুটিং পিছিয়ে ২০২২ সালের জানুয়ারি করে দিয়েছে। এমনকী আলিয়া ভাটও তাঁর সব কাজ শেষ করে ফেলেছেন এবং তিনি শুধুমাত্র গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির প্রচার ছাড়া আর কোনও ছবির শুটিং করবেন না। এই ছবিটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে।

ডিসেম্বরে বিয়ে নয়

ডিসেম্বরে বিয়ে নয়

তবে সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে রণবীর ও আলিয়া তাঁদের বিয়ের দিন পিছিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করছেন যে তাঁরা ২০২২ সালে বা ২০২৩ সালের গোড়ার দিকে বিয়ে করতে পারেন। এই বিয়ে কেন পিছিয়ে গেল তার পেছনেও কারণ রয়েছে। রণবীর-আলিয়া দু'‌জনেই এর পেছনে থাকা কারণ সামনে এনেছেন।

ব্রহ্মাস্ত্রের মুক্তির অপেক্ষা

ব্রহ্মাস্ত্রের মুক্তির অপেক্ষা

এক ঘনিষ্ঠ সূত্রের খবর, '‌সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে তা হল তাঁদের সিনেমা ব্রহ্মাস্ত্র। রণবীর ও আলিয়া এবং সিনেমার পুরো টিম চান এই সিনেমা মুক্তি পাওয়ার পরই আলিয়া ও রণবীর আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হোক। আর এই সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের সেপ্টেম্বরে, তাই এই বিয়ে নয় পরের বছর সেপ্টেম্বরের পর অথবা ২০২৩ সালের গোড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।'‌

রণবীর–আলিয়ার প্রেম

রণবীর–আলিয়ার প্রেম

কাপল গোল দিতে রণবীর ও আলিয়া কোনও সুযোগই হাতছাড়া করেননা। ২৮ সেপ্টেম্বর রণবীর কাপুর ৩৯-এ পা দিলেন আর তাঁর প্রেমিকা আলিয়া ভাট তাঁর ও রণবীরের একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছবিতে দেখা গিয়েছে, রণবীর ও আলিয়া সূর্যাস্ত দেখতে দেখতে একে-অপরের মধ্যে হারিয়ে গিয়েছেন। ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, '‌শুভ জন্মদিন আমার জীবন'‌। তবে প্রথমদিকে আলিয়া বা রণবীর কেউই তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে আনেননি। শোনা গিয়েছে, ব্রহ্মাস্ত্রের শুটিংয়ের সময়ই তাঁরা একে-অপরের কাছে আসেন। আলিয়া ভাটকে রণবীর কাপুরের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছে যোগ দিতে। এছাড়াও এখন বিভিন্ন জায়গাতেই এই দু'‌জনকে একসঙ্গে দেখা যাচ্ছে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+