সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর সঙ্কট কাটেনি, এখনও ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণে
এখনও বিপদ কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দৌহিত্র রণদীপ বসু। জ্ঞানও ফেরেনি তাঁর। ৭২ ঘণ্টা না কাটলে কিছুই বলতে পারছেন না চিকিৎসকরা। তাঁর সুস্থতার কামনায় গোটা টলিউড।
কলকাতা, ১ এপ্রিল : এখনও বিপদ কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দৌহিত্র রণদীপ বসু। জ্ঞানও ফেরেনি তাঁর। ৭২ ঘণ্টা না কাটলে কিছুই বলতে পারছেন না চিকিৎসকরা। তাঁর সুস্থতার কামনায় গোটা টলিউড। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকে। চিকিৎসকরা তাঁকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণে রেখেছেন। অস্ত্রোপচার সফল হয়েছে, এখনও ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। চিকিৎসকদের বিশ্বাস, এরই মধ্যে সঙ্কটপূর্ণ অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হবেন রণদীপ।

শুক্রবার নিউ আলিপুরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দৌহিত্র রণদীপ বসু। বেপরোয়া বাইক চালাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত পান তিনি। বাইক আরোহী তাঁর এক বন্ধুও গুরুতর জখম হয়েছেন এই ঘটনায়। কলকাতার বেসরকারি নার্সিংহোম চিকিৎসাধীন দু'জনেই। দু'জনের অবস্থাই সঙ্কটজনক ছিল। রণদীপের অস্ত্রোপচার সফল হয়েছে, তবে কোমাচ্ছন্নতা কাটিয়ে উঠতে পারেননি তিনি। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
মাথাতে হেলমেট না থাকায় চোট গুরুতর আকার নেয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গতকাল থেকে দফায় দফায় টলিউড অভিনেতা-অভিনেত্রীরা সৌমিত্রবাবুর নাতির শারীরিক খোঁজখবর নিয়ে হাসপাতালে আসছেন। সৌমিত্রবাবুর পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের সান্ত্বনা দিচ্ছেন। রণদীপ সুস্থ হয়ে উঠবেন, এই প্রার্থনা করছেন সকলেই।
More From
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications