সলমন অন্তত বোমা বিস্ফোরণের ঘটনায় তো অভিযুক্ত নন : রাখি সাওয়ন্ত

সম্প্রতি ২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান। আদালত তাঁর ৫ বছরের কারাদণ্ডের রায়ও দিয়েছে। এরপরেই অবশ্য বি টাউনের একটা বড় অংশই সলমনের সমর্থনে কথা বলেন। সেই তালিকায় সর্বশেষ রাখি সাওয়ান্ত।

রাখি নিজের বিতর্কিত মন্তব্যের জন্যই পরিচিত। এবার সলমনের সমর্থনে কথা বলতে গিয়ে ফের বিতর্ককে উষ্কে দিলেন রাখি। আর যা বললেন তাতে সঞ্জয় দত্ত সহ আরও অনেকেই চটতে পারেন রাখির উপর।

সলমন অন্তত বোমা বিস্ফোরণের ঘটনায় তো অভিযুক্ত নন : রাখি সাওয়ন্ত

একটি অনুষ্ঠানে সলমন খানের সাজা ঘোষণা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে রাখি বলেন, "সলমন খান অন্তত কোনও বোমা বিস্ফোরণ বা বিমান ধ্বংসের ঘটনা ঘটাননি।" রাখির কথায়, সলমন খান জনপ্রিয় তারকা বলেই তাঁকে এভাবে সামনে আনা হচ্ছে। কিছু মানুষ তাঁর থেকে টাকা হাতাতে চায় বলেই এই ঘটনা ঘটাচ্ছে।"

রাখির কথায়, সলমনের গাড়ির চালকই দোষী সলমন নন। "আমার মনে হয় ওরা সলমনকে ব্যবহার করছে। ও নির্দোষ। এটা সম্পূর্ণ গাড়ির চালকের দোষ। আর তাই চালকেরই সাজা পাওয়া উচিত।"

বিতর্ক রানি রাখির এও বলেন, "যদি সলমনের জন্য কোনও বিমান দুর্ঘটনা ঘটত, বা বাড়ি ভেঙে পড়ত তা বোমা বিস্ফোরণের জন্য দায়ী হতেন সলমন তাহলে আমরা বিচারব্যবস্থাকে সমর্থন করতাম। কিন্তু সলমন কাউকে খুন করেছিন, সলমনের গাড়িক চালক করেছে।"

বোমা বিস্ফোরনের প্রসঙ্গ টেনে তবে কি তিনি ১৯৯৩ সালে বম্বে বোমা বিস্ফোরণে দোষী সাব্যস্ত সঞ্জয় দত্তকে খোঁচা দিলেন? সঞ্জয় দত্ত বর্তমান জেলে দণ্ড ভোগ করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+