পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার 'বলিউড আইটেম গার্ল' রাখী সাওয়ন্ত
ঋষি বাল্মিকী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন বলিউডের ড্রামা কুইন তথা আইটেম গার্ল রাখী সাওয়ন্ত। এদিন পাঞ্জাব পুলিশের আধিকারিকেরা মুম্বই থেকে রাখীকে গ্রেফতার করেছেন।
মুম্বই, ৪ এপ্রিল : ঋষি বাল্মিকী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন বলিউডের ড্রামা কুইন তথা আইটেম গার্ল রাখী সাওয়ন্ত। এদিন পাঞ্জাব পুলিশের আধিকারিকেরা মুম্বই থেকে রাখীকে গ্রেফতার করেছেন।
অভিযোগ, মহাকাব্য রামায়ণের রচয়িতা ঋষি বাল্মিকীর সম্পর্কে গতবছরে এক টিভি শো-এ উপস্থিত হয়ে আপত্তিকর মন্তব্য করেন। ফলে বাল্মিকী সম্প্রদায়ের লোকজন আঘাত পেয়েছেন বলে আদালতে অভিযোগ জানানো হলে গত ৯ মার্চ পরোয়ানা জারি হয়।

তারপরে বারবার আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও রাখী হাজিরা দেননি, যোগাযোগও করেননি বলে অভিযোগ। ঋষি বাল্মিকী সম্পর্কে কটূ মন্তব্য করে ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন বলিউডের আইটেম গার্ল হিসাবে খ্যাত রাখী সাওয়ন্ত। এই ঘটনার প্রেক্ষিতে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।
তিনি আদালতে না আসায় আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে লুধিয়ানা পুলিশের দুই সদস্যের দল মুম্বই রওনা হয়। তারাই রাখীকে গ্রেফতার করে পাঞ্জাবে আদালতে পেশ করবে। আগামী ১০ এপ্রিল ফের আদালতে এই মামলার শুনানি রয়েছে।












Click it and Unblock the Notifications