প্রতিবছর আসব অযোধ্যায়, বলে গেলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত
প্রতিবছর আসব অযোধ্যায়। রামলালার দর্শনে প্রতিশ্রুতি দিয়ে গেলেন দক্ষিণী তারকা রজনীকান্ত। সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সৌজন্য বিনিময়ের পরে তিনি গিয়েছিলেন রামলালার দর্শনে। দর্শনের পরেই রজনীকান্ত বলেন প্রতিবছর তিনি আসবেন অযোধ্যায়।
গতকাল অযোধ্যায় বসেছিল চাঁদের হাট। বলিউড এবং দক্ষিণ ভারতের তারকারা উপস্থিত হয়েছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। দক্ষিণ ভারতের অভিনেতাদের মধ্যে ছিলেন রজনীকান্ত, ধনুষ, রামচরণ তেজা, চিরঞ্জিবী সহ একাধিক অভিনেতা। তাঁদের সঙ্গে বলিউড তারকাদেরও দেখা গিয়েছে। রজনীকান্ত আগেরদিনই অর্থাৎ ২১ জানুয়ারিতেই পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায়।

রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আমন্ত্রিত সব অতিথিদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী মোদী। সেসময় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন এবং রজনীকান্তের সঙ্গে আলাদা করে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত বার্তা দিয়েছেন প্রতিবছর তিনি আসবেন অযোধ্যায় রামলালার দর্শনে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর তিনি দর্শন করেন মন্দির।
গতকাল এলাহি আয়োজনের মাধ্যমে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেন। রামললালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষ্যে ৭০০০ ভিভিআইপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাতে সিংহভাগই ছিলেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সঙ্গে দেখা করে অভিবাদন গ্রহণকরেন। তাঁদের অভ্যর্থনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আয়ুষ্মান খুরানা, হেমা মালিনী, বিবেক ওবেরয়, সুভাষ ঘাই, কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, সচিন তেণ্ডুলকর সহ শিল্পপতিরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তাঁরা রামলালার দর্শনও করেছেন। রামলালার মন্দিরে আড়াইকোটি টাকা দান করেছে মুকেশ আম্বানিরা।












Click it and Unblock the Notifications