আদনান সামিকে নাগরিকত্ব দেওয়া হলে অন্যদের নয় কেন, নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন রাজা মুরাদের
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রবল বিরোধিতায় অভিনেতা রাজা মুরাদ। তাঁর মতে এই আইন অসাংবিধানিক।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রবল বিরোধিতায় অভিনেতা রাজা মুরাদ। তাঁর মতে এই আইন অসাংবিধানিক। বর্ষীয়ান এই অভিনেতার দাবি সরকারকে এই আইন প্রত্যাহার করতে হবে। পাকিস্তানের শিল্পী আদনান সামিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সিএএ-র বিরোধিতায় রাজা মুরাদ
ভোপালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজা মুরাদ বলেন, আইন নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু সেই আইন সবার জন্য এক হওয়া উচিত। আমাদের সংবিধানে সব নাগরিকেরই একই অধিকার দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এরপরেই তাঁর মন্তব্য, এই আইন সংবিধানের বিরুদ্ধে। ধর্মের নামে বিভেদ তৈরির বিরুদ্ধে তিনি।

আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রশ্ন
রাজা মুরাদ পাকিস্তানের শিল্পী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এব্যাপারে তাঁর প্রশ্ন সরকার আদনান সামিকে নাগরিকত্ব দিয়েছে কি? সে কি মুসলিম? এরপর রাজা মুরাদ নিজেই জানান, তিনি মুসলিম। পাকিস্তানের নাগরিক। রাজা মুরাদ বলেন, আদনান সামির বাবা পাকিস্তান বিমান বাহিনীতে ছিলেন। ১৯৬৫-র যুদ্ধে ভারতে বোমাও ফেলেছিলেন তিনি। রাজা মুরাদ বলেন, তাঁর প্রতিবাদ একটি সম্প্রদায়কে আলাদা করার বিরুদ্ধে।

আইন প্রত্যাহারের দাবি
বর্তমান অবস্থায় এই আইন প্রত্যাহারের দাবি করেন রাজা মুরাদ। এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী ধর্নার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি এইসব ধর্নায় মুসলিমরা জড়িত নয়। হিন্দু ও শিখ ভাইরা এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বলে দাবি করেন তিনি।

পাল্টা প্রতিক্রিয়া আদনানের
রাজা মুরাদের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন আদনান সামি। কটাক্ষ করেছেন রাজা মুরাদের অবস্থানের। প্রসঙ্গত পাকিস্তানের নাগরিক আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল ২০১৬ সালে।












Click it and Unblock the Notifications