পর্নফিল্ম কাণ্ডে ধৃত রাজ কুন্দ্রা মাত্র ৫ মাসে কোটি টাকার ওপর রোজগার করেন, নেপথ্যের ঘটনা নিয়ে জল্পনা
পর্নফিল্ম কান্ডে ধৃত শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে ঘিরে তদন্তে একের পর এক যবনিকা পতন হচ্ছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের রুদ্ধশ্বাস তদন্তে বহু দিক উঠে আসছে। এরই মাঝে মুম্বইয়ের এসপ্ল্যানেডেড কোর্ট রাজ কুন্দ্রার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। অন্যদিকে, রাজের সম্পত্তির পরিমাণ নিয়ে একের পর এক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠতে শুরু করেছে।

৫ মাসে রাজের আয় চমকে দিচ্ছে!
একদিকে করোনা পরিস্থিতিতে কার্যত বড়সড় ধাক্কা খেয়েছে অর্থনীতি। অন্যদিকে, করোনার জেরে বিভিন্ন সময় বিধি লাগুর জেরে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানই আর্থিকভাবে ধাক্কা খাচ্ছে, চলছে মন্দায়। এরই মাঝে গত ৫ মাসে রাজ কুন্দ্রা ১.২৭ কোটি টাকা রোজগার করেছেন। যা রীতিমতো নজর কেড়েছে অনেকের।

কোথা থেকে এত আয়?
'টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট বলছে, রাজের বিতর্কিত অ্যাপ হটশট থেকে তাঁর এই পরিমাণ আয় এসেছে লকডাউনের মাঝেও। জানা গিয়েছে গুগল স্টোরে এই অ্যাপের সবচেয়ে বেশি ইউজার রয়েছে। আর তাই গুগলের থেকে এই ইস্যুতে নানান তথ্য চেয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

'উনি কি জঙ্গি?'
এদিকে, পর্ন কান্ডে ধৃত রাজ কুন্দ্রাকে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। অন্যদিকে এদিন এসপ্ল্য়ানেড কোর্টে তাঁর জামিনের আর্জি খারিজ হয়। তারপরই আদালতে সওয়াল করে রাজের আইনজীবী বলেন,' উনি কি জঙ্গি?' এর সঙ্গেই তাঁর প্রশ্ন, রাজকে জামিন দিতে কোথায় আপত্তি রয়েছে আদালতের? তাঁর দাবি নোটিস ছাড়া রাজকে এভাবে গ্রেফতার করা ঠিক হয়নি।

গোপন আলমারিতে কোন নথি?
কয়েক দিন আগে , রাজের বাড়িতে তল্লাশিতে নামে পুলিশ। সেখান থেকে একটি গোপন আলমারি উদ্ধার হয়। সেখানে একটি ল্যাপটপ ও স্টোরেজ নেটওয়ার্ক উদ্ধার হয়। ৪৮ টিবি ডেটা পায় ক্রাইম ব্রাঞ্চ। রাজের আর্থিক লেনদেনেরও বহু নথি সেখান থেকে উদ্ধার হয়।












Click it and Unblock the Notifications