সিঁদুর দান থেকে রূপোর বাসনে খাওয়া দাওয়া! রাজ-শুভশ্রীর বিয়ের বিভিন্ন মুহুর্ত ধরা পড়ল ছবি ও ভিডিও-তে

১১ মের রাতের বাওয়ালি রাজবাড়ি হয়ে উঠেছিল আরও রাজকীয়। বনেদিয়ানা যেন ঠিকরে পড়ছিল সেবাড়ির আনাচে কানাচেতে।

১১ মের রাতের বাওয়ালি রাজবাড়ি হয়ে উঠেছিল আরও রাজকীয়। বনেদিয়ানা যেন ঠিকরে পড়ছিল সেবাড়ির আনাচে কানাচেতে। এরকম এক পরিবেশেই আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করে ফেললেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আইনগত বিয়ে আগে হয়ে গেলেও এদিনের পর্বে ছিল আশির্বাদ থেকে সিঁদুর দানের পালা। দেখে নেওয়া যাক রাজ শুভশ্রীর বিয়ের কিছু স্মরণীয় মুহুর্তের ছবি ও ভিডিও।

নতুন কনে!

নতুন কনে!

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে এদিন অসামান্যা হয়ে উঠেছিল টলিউডের 'চ্যালেঞ্জ' গার্ল শুভশ্রী। লাল বেনারসী , সাবেকি গয়না, চন্দনে তাঁর 'কনে' লুক অনবদ্য ছিল।

বর আসবে এখুনি!

বর আসবে এখুনি!

বরবেশে রাজও এদিন ছিলেন হিট অ্যান্ড হট! সবুজ পাঞ্জাবীতে রীতিমত মেজাজে তিনি এগিয়ে যান শুভশ্রী-শিবিরের দিকে! বাওয়ালি রাজ বাড়ি তখন গমগম করছে শাঁখ আর উলুধ্বনিতে।

আশির্বাদ পর্ব

আশির্বাদ পর্ব

রীতি মেনে এদিন বিয়ের আগে সম্পন্ন হয় রাজ ও শুভশ্রীর আশির্বাদ পর্ব। যাবতীয় বনেদিয়ানা আর আভিজাত্য মেনে এদিন সম্পন্ন হয় শুভশ্রী-রাজের আশির্বাদ পর্ব।

 বিয়ে কিছু মুহুর্ত

বিয়ে কিছু মুহুর্ত

বিয়ের পর্ব শুরু হতেই একাধিক আচার অনুষ্ঠান ধৈর্য ধরে সম্পন্ন করতে দেখা যায় রাজ ও শুভশ্রীকে। সেরকমই কিছু মুহুর্তে ছবি ধরা পড়ে ক্যামেরায়।

সিঁদুর দানের আগে

সিঁদুর দানের আগে

সিঁদুর দানের আগে র মুহুর্তেও রাজ ও শুভশ্রীকে বেশ হালকা মেজাজে দেখা যায়। দনজনের মুখেই এদিন লেগে ছিল হাসি। সমস্ত নিয়ম পালন করে এদিনের বিয়ে সম্পন্ন হয়।

সিঁদুর দান

সিঁদুর দানের সময়েও হালকা মেজাজেই ছিলেন রাজ। দুজনের এই স্মরণীয় মুহুর্ত ধরা পড়েছে ভিডিওতে।

বাওয়ালি রাজ বাড়ির সাজ

রাজ শুভশ্রীর বিয়ে উপলক্ষ্যে এদিন সেজে উঠেছিল বাওয়ালি রাজবাড়ি। বিয়ের মণ্ডব থেকে দালান সবদিকেই ছিল আলোর রোশনাই।

গায়ে হলুদে শুভশ্রী

এর আগে সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে রীতিমত নিয়ম পালন করে অনুষ্ঠান সম্পন্ন করেন শুভশ্রী। হলুদাভ পোশাকে তিনি বি.য়ের দিন সকাল থেকেই ছিলেন উজ্জ্বল।

রাজের গায়ে হলুদ

গায়ে হলুদের অনুষ্ঠানে 'সোয়্যাগ'-এ ছিলেন রাজ চক্রবর্তী। এদিনের সালের প্রতিটা মুহুর্তেই তিনি নিয়ম মেনে রীতি পালন করেন।

মধ্যাহ্নভোজে

বিয়ের দিনের মধ্যাহ্ন ভোজে ছিল রূপোর বাসন। আর সঙ্গে এক্কেবারে বাঙালি মেজাজের খাওয়া দাওয়া। সেই ছবিও পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+