রাজের বুকে মাথা দিয়ে অন্তরঙ্গ ছবি, ছেলে ইউভানকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শুভশ্রী

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শুভশ্রী

ইউভানের জন্মদিনের ঠিক আগেই পুরী ঘুরে এসেছিলেন রাজ ও শুভশ্রী। এবার লম্বা ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দিলেন এই তারকা দম্পতি। সঙ্গে অবশ্যই ছোট্ট ইউভান। মালদ্বীপ থেকেই শুভশ্র ও রাজ তাঁদের অনুগামীদের সুপ্রভাত জানালেন।

বিকিনি পরে উষ্ণতা ছড়ালেন শুভশ্রী

বিকিনি পরে উষ্ণতা ছড়ালেন শুভশ্রী

পরনে কালো রঙের বিকিনি। হোটেলের নীল জলে সদ্য স্নান করে খোলা চুলে সূর্যকে স্বাগত জানালেন শুভশ্রী। এই ছবি ইতিমধ্যেই উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বিধায়ক তথা পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গেও অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সকাল সকাল নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করার পর তা ভাইরাল হতে সময় নেয়নি।

বহুদিন পর হট অবতারে শুভশ্রী

বহুদিন পর হট অবতারে শুভশ্রী

মূলত, ইউভান হওয়ার পর থেকে শুভশ্রীর বেশিরভাগ ছবি তাকে কেন্দ্র করেই। নিজের ফটোশুট বা কাজের জায়গার ছবি ছাড়া সেভাবে হট অবতারে ধরা দেননি শুভশ্রী। কিন্তু মালদ্বীর ঘুরতে এসে বিকিনি পরবেন না তা কি করে হয়। অতএব বিকিনি পরা হট ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই তা এক নিমিষে ভাইরাল। তবে শুধু নিজের নয়, ইউভান কীভাবে তাঁর প্রথম বিদেশ সফর উপভোগ করছে তারও ছবি দিয়েছে শুভশ্রী।

প্রথম বিদেশ সফর ইউভানের

প্রথম বিদেশ সফর ইউভানের

মালদ্বীপ সফরের আগে বিমানবন্দরে ছোট ছোট পায়ে ইউভানের ঘুরে বেড়ানোর ভিডিও বেশ ভাইরাল হয়েছে। মালদ্বীপ ভালই উপভোগ করছে যুবান। তার ছবি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করছেন শুভশ্রী। রিসর্টের ঘরে মায়ের সঙ্গে খেলায় মত্ত ইউভানের ভিডিও শেয়ার করেন মা শুভশ্রী। তবে এই মালদ্বীপ সফরে সঙ্গে রয়েছেন রাজ এবং শুভশ্রীর ঘনিষ্ট দু-একজন বন্ধু।

রাজের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট শুভশ্রীর

রাজের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট শুভশ্রীর

বৃহস্পতিবার সকাল সকাল ইনস্টাগ্রামে প্রথমে নিজের একটি স্নানসিক্ত ছবি শেয়ার করেন শুভশ্রী। তার কিছুক্ষণের মধ্যেই স্বামী রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঝলক সামনে আসে। রাজের বুকে মাথা রাখা সে এক আদুরে ছবি। রাজের চোখে কালো সানগ্লাস। দুটি ছবিতেই মনোকিনি এবং বিকিনিতে লাস্যময়ী নায়িকা।

প্রিয় ডেস্টিনেশন মালদ্বীপ

প্রিয় ডেস্টিনেশন মালদ্বীপ

প্রসঙ্গত, বলিউড বা টলিউড তারকা হোক, করোনা কালের পর মালদ্বীপ সকলের কাছে অন্যতম প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া খুললেই নজরে পড়ছে তারকাদের মালদ্বীপের সমুদ্র সৈকতে কাটানো নানান মুহূর্তের ছবি। কিছুদিন আগেই মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন দেব ও রুক্মিণী। তার আগে মালদ্বীপ ঘুরে আসেন অঙ্কুশ ও ঐন্দ্রিলাও। সম্প্রতি শ্রাবন্তীও তাঁর ছেলে ঝিনুককে নিয়ে মালদ্বীপে ঘুরতে যান। এবার পাড়ি দিলেন রাজ-শুভশ্রী। সঙ্গে ছোট্ট ইউভান।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+