শাহরুখ থেকে অক্ষয় কুমারের মতো স্টারদের স্ত্রীয়েরাও কিছু কম নন! বলিউডের তারকাপত্নীদের পেশা একনজরে

শাহরুখ থেকে অক্ষয় কুমারের মতো স্টারদের স্ত্রীয়েরাও কিছু কম নন! বলিউডের তারকাপত্নীদের পেশা একনজরে

বলিউডের তাবড় তারকাদের সম্পর্কে কৌতূহলের অভাব নেই সাধারণ মানুষের মধ্যে। এদিকে, তাঁদের স্ত্রীরা কোন কোন পেশায় সংযুক্ত রয়েছেন, তা নিয়েও অনেকের কৌতূহল রয়েছে। যেখানে স্বামী এতটা জনপ্রিয় সেলেব, সেখানে স্ত্রী হিসাবে গৌরী থেকে টুইঙ্কলরা কতটা সমর্থন যোগান তাঁদের স্বামীর কর্মকাণ্ডে , তা নিয়েও রয়েছে ফ্যানকূলে বহু কৌতূহল। সেই জায়গা থেকে অনেকেরই এটা জানা যে বহু তারকার স্ত্রীরাও তাঁদের স্বামীর মতোই ২৪ ঘণ্টা ব্যস্ততাতে কাটান। বহু তারকপত্নীরই রয়েছে নিজের ব্যবসা। দেখে নেওয়া যাক তারকাদের অন্দরমহলের কাহিনি।

গৌরী খান

গৌরী খান

শাহরুখের স্ত্রী হিসাবেই শুধু নন, গৌরী খান নিজের কর্মকাণ্ডেও বহুজনেরই মন জয় করে নিয়েছেন। নিজের গুণকে ধীরে ধীরে শান দিয়ে গৌরী একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজের অন্যতম কর্ণধার গৌরী নিজে। এছাড়াও গৌরী একজন সফল ডিজাইনার। তিনি বহু নামাদামী সেলেবের পোশাক ডিজাইন করে সাফল্য পেয়েছেন। তিনি বহুদিন ধরেই সত্য পলের হয়ে নিজের ডিজাইন করা নানান জিনিস বাজারে এনেছেন।

টুইঙ্কল খান্না

টুইঙ্কল খান্না

রাজেশ খান্নার মেয়ে হিসাবে বলিউডে কার্যত স্টার কিড হিসাবেই পা রাখেন টুইঙ্কল খান্না। ডিম্পল কাপাডিয়া ও রাজেশের বড় মেয়ে টুইঙ্কর কেরিয়ার শুরুর প্রথম দিকে বেশ কয়েকটি ফিল্ম সঙ্গে নিয়ে এগিয়ে যান। তবে পর পর বহু ফিল্ম তাঁর ফ্লপ হয়। এরপর অক্ষয়ের সঙ্গে টুইঙ্কলের প্রেম থেকে বিয়ে সম্পন্ন হয়। তারপর শুরু করেন, ইন্টিরিয়ার ডিজাইনিং এর কাজ। আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিসেস কুমারকে। শুধু যে ডিজাইনিং তাই নয়, বরং তার সঙ্গে টুইঙ্কল লিখতে শুরু করেন উপন্যাস। বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা আর্টিক্যাল প্রকাশিক হতে থাকে। পরবর্তীকালে ফিল্ম প্রযোজক হিসাবেও বেশ জনপ্রিয়তা পান টুইঙ্কল। নিজের ব্লগেও নিয়মিত লেখেন অক্ষয়পত্নী। ফলে স্বামীর মতোই ব্যস্ততা রয়েছে এই দাপুটে সেলেবের সংসারে।

কিরণ রাও

কিরণ রাও

সদ্য আমির খানের সঙ্গে ডিভোর্স হয়েছে তাবড় সেলেব তথা ফিল্ম ব্যক্তিত্ব কিরণ রাওয়ের। তাঁর ডেব্যু ফিল্ম ছিল 'ধবি ঘাট'। পরবর্তীকালে ফিল্ম প্রযোজনা ও ফিল্ম সম্পর্কীয় নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন আমিরের সন্তান আজাদের জন্মদাত্রী কিরণ। সারোগেসির মাধ্যমে মা হওয়া কিরণকে ঘিরে বহু সময়ই মানুষের মধ্যে কৌতূহল দেখা গিয়েছে।

মেহর রামপাল

মেহর রামপাল

মডেল মেহর জেসিয়া রামপালের সঙ্গে সদ্য বিবাহের সম্পর্ক ভেঙে ছেন অর্জুন রামপাল। অভিনয়ের বাইরে অর্জুনের যদিও একটি তাবড় রেস্তোরাঁ রয়েছে দিল্লিতে, তেমনই মডেলিং এর বাইরে গিয়ে মেহরও নিজের জীবন সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। মেহর রামপাল 'চেজিং গণেশা' নামের একটি প্রযোজনা সংস্থার মালকিন। অর্জুনের সঙ্গে তাঁর ২০ বছরের সম্পর্ক নষ্ট হলেও, পেশার সঙ্গে সম্পর্ককে ছাড়েননি মেহর।

মান্যতা দত্ত

মান্যতা দত্ত

অভিনেত্রী হিসাবে মান্যতা দত্তের কেরিয়ার সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তবে সঞ্জয় দত্তের স্ত্রী হিসাবে মান্য়তা বেশ সফল । তিনি বর্তমানে সঞ্জয় দত্তের প্রোডাকশন হাউসের সিইও। সমাজকর্মী হিসাবেও সঞ্জয়ের স্ত্রী মান্যতা বেশ সাফল্য পাচ্ছেন। বহু সোশ্যাল ক্যাম্পেনিং এ মান্যতাকে দেখা যায়। বিশেষত যখন সঞ্জয় দত্ত জেলবন্দি ছিলেন তখন মান্যতা নিজের মতো করে সংসারকে একাই সামলে ছিলেন নিজের পেশাগত জীবনের বাইরে।

 মানা শেট্টি

মানা শেট্টি

রূপে ও গুণে কার্যত সাক্ষাৎ দেবী সুনীল শেট্টির স্ত্রী মানা শেট্টি। বহু মহিলার কাছেই মানা শেট্টির কর্মজীবন কার্যত একটি অনুপ্ররেণা। একজন স্ত্রী হয়ে যে কর্তব্য তিনি পালন করেছেন,একজন মা হিসাবেও একইভাবে কর্তব্যনিষ্ঠ রয়েছেন তিনি। এরই সঙ্গে সফল ব্যবসায়ী হিসাবে মানা শেট্টি কার্যত অনেকের সামনে উদাহরণ। তাঁর লাইফস্টাইল স্টোর রয়েছে মুম্বইয়ের বুকে। 'আর' নামক এই স্টোর হাউসে বহু ধরনের ফ্যাশন অ্যকসেসরিজ পাওয়া যায়। এছাড়াও 'সেভ দ্য় চিল্ড্রেন ইন্ডিয়া'র সঙ্গে সংযুক্ত রয়েছেন তিনি। প্রতিবছর তিনি 'আরাইশ' নামের একটি প্রদর্শনী আয়োজন করেন। যেখানে তাঁর হাতের তৈরি শিল্প তুলে ধরা হয়। নিজের বোন ইশার সঙ্গে মিলে মানা শেট্টি একটি পোশাকের ব্র্যান্ডও পরিচালনা করেন। যে ব্র্যান্ডের নাম 'মানা অ্যান্ড ইশা'। উল্লেখ্য, সুনীল শেট্টির স্ত্রীর সম্পত্তির পরিমাণ, তাঁর স্বামীর থেকেও বেশি। ফলে নানা শেট্টির সাফল্য যে কোনও মহিলার কাছে অনুপ্রেরণা হতে পারে।

সীমা খান

সীমা খান

অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা খান। তিনিও অত্যন্ত পরিচিত ফ্যাশন ডিজাইনার। 'জস্সি জ্যায়সি কোই নহি' সিরিয়ালে তিনিই সমস্ত সেট ডিজাইনিং এর মূল হোথা ছিলেন। এছাড়াও মুম্বইতে বান্দ্রায় রয়েছে সীমা খানের বুটিক স্টোর। যে বুটিক স্টোরের অন্যতম কর্ণধার সুজান খান। এছাড়াও তারকা সঞ্জয় কাপুরের স্ত্রী মহদীপ কাপুর এই শোরুমের সহ কর্ণধার।

শোভা কাপুর

শোভা কাপুর

জিতেন্দ্রর স্ত্রী শোভা কাপুরও নিজেকে পিছিয়ে রাখেননি। এককালে বলিউডের সুপারস্টার থাকা জিতেন্দ্র কাপুরের স্ত্রী শোভা কাপুর বর্তমানে এক ফিল্ম প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত। তাঁজের নিজস্ব বালাজি টেলিফিল্মও শুধু প্রযোজনা সংস্থাই নয়, অনলাইনের একটি বড় প্ল্যাটফর্ম হিসাবেও খ্যাত। ফলে শোভা কাপুরের সাফল্য রীতিমতো ঈর্ষণীয়।

অধুনা ভবানী

অধুনা ভবানী

ফরাহন আখতারের প্রাক্তন স্ত্রী অধুনা ভবানিও নামি হেয়ারস্টাইলিস্ট মুম্বইয়ের বুকে। ফিল্ম 'দিল চাহতা হ্যায়' ফিল্মে তিনিই ছিলেন মূল হেয়ারস্টাইলিস্ট। ফাহরানের সঙ্গে ডিভোর্সের পরও বিভিন্ন বিষয়কে ঠান্ডা মাথায় নির্বাহ করা থেকে সফল পেশাদার জীবন ধারণ করা পর্যন্ত অধুনার সাফল্যের পথ চলা বহুদূর বিস্তৃত।

মালাইকা অরোরা

মালাইকা অরোরা

সলমনের ভাই আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরাকে ঘিরেও ইন্ডাস্ট্রিতে বহু ধরনের কৌতূহল রয়েছে। আরবাজকে ছেড়ে মালাইকা বহুদিনই সেপারেশনে চলে যান। পরবর্তীকালে তাঁদের বিয়ে ভেঙে যায়। মালাইকার সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার খবর আসে অর্জুন কাপুরকে নিয়ে। পরে অর্জুন ও মালাইকা হট কাপল হিসাবে বলিউডে বিবেচিত হতে থাকেন। এদিকে, এককালে বলিউডে মডেল হিসাবে পরিচিত মালাইকা ভিডিও জকিং দিয়ে কেরিয়ার শুরু করেন। বর্তমানে তিনি ফিটনেস ট্রেনিং নিয়ে বেশ মনোযগী। সঙ্গে টিভি শোতে তাঁকে বিচারকের তালিকাতেও দেখা যাচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+