দীপিকা বনাম প্রিয়াঙ্কা! বিয়ের ঘিরে 'রাজকীয় চমক' পিগি চপস-এর

বলিউডে আপাতত দুই তারকা অভিনেত্রীর বিয়ে নিয়ে ব্যাপক হইচই। নভেম্বরের ১৪- ১৫ তারিখে বিয়ের পিঁড়েতে বসছেন দীপিকা।

বলিউডে আপাতত দুই তারকা অভিনেত্রীর বিয়ে নিয়ে ব্যাপক হইচই। নভেম্বরের ১৪- ১৫ তারিখে বিয়ের পিঁড়েতে বসছেন দীপিকা। তারপর ৩০ নভেম্বর দীপিকার রিসেপশনের দিনই শোনা যাচ্ছে সাক পাকে বাঁধা পড়তে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে, বিয়ের আমন্ত্রিতদের তালিকা ঘিরে দুই অভিনেত্রীর ঠাণ্ডা লড়াই চলছে বলে খবর।

দীপিকা বনাম প্রিয়াঙ্কা! বিয়ের ঘিরে রাজকীয় চমক পিগি চপস-এর

দীপিকার বিয়েতে যেখানে ম্যাডোনা থেকে এল্টন জনের মতো আন্তর্জাতিক তারকারা নিমন্ত্রিত, সেখানে এক চুল জমি ছাড়ছেন না প্রিয়াঙ্কাও। 'কোয়ান্টিকো স্টার' প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রিত ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। উল্লেখ্য, মেগান প্রিয়াঙ্কার বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু। মেগানের বিয়েতেও নিমন্ত্রিত ছিলেন প্রিয়াঙ্কা। এছাড়াও জানা যাচ্ছে, ৩০ নভেম্বর থেকে তিনদিন ধরে চলবে প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন। বিয়ের রিসপেশন হবে ১ ডিসেম্বর। সঙ্গীত আয়োজিত হবে ২৯ নভেম্বর। নির্বাচিত ১১০ জনের আমন্ত্রিতের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

সূত্রের দাবি, বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে উমেদ ভবন প্যালেসে। অন্যদিকে, ব্যাচেলার পার্টি আয়োজিত হতে চলেছে মেহরানঘর দূর্গে। বিয়ের আয়োজন গতে চলেছে রাজস্থানে। ইতিমধ্যেই সেখানের হোটেলে বুকিং শুরু হয়ে গিয়েছে বলে খবর। তবে খবরের সত্যতা সম্পর্কে মুখ খুলতে নারাজ কেউই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+