প্রিয়াঙ্কা-নিকের বাগদান সম্পন্ন ! বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা
'ভারত' ছবির পরিচালক আলি আব্বাস জাফর এদিন সকালেই প্রথম ইঙ্গিতটি দিয়ে দেন। শোনা যায়, হঠাৎই 'ভারত' ফিল্মটি ছেড়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।
'ভারত' ছবির পরিচালক আলি আব্বাস জাফর এদিন সকালেই প্রথম ইঙ্গিতটি দিয়ে দেন। শোনা যায়, হঠাৎই 'ভারত' ফিল্মটি ছেড়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর খানিক পরেই একটি টুই বার্তায় 'নিক'-এর নামটি দ্বত্যার্থবোধক বাষায় ব্য়বহার করেন 'ভারত' ছবির পরিচালক। জল্পনা শুরু হয় তখন থেকেই। আর এরপরই খবর আসতে থাকে যে বাগদান পর্ব সেরে পেলেছেন কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কা।

একটি নামী ম্যাগাজিনের খবর অনুযায়ী, নিউইয়র্কে নিজের একটি দোকান বিক্রি করে সেই অর্থমূল্য দিয়ে প্রিয়াঙ্কার জন্য বাগদানের আংটি কিনেছেন পপস্টার নিক জোনাস। আরও একটি ফিল্ম ম্যাগাজিনের খবর অনুযায়ী নিক ও প্রিয়াঙ্কার বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে। এবছরের অক্টোবরেই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এজন্য় বিয়ের গাউন ঠিক করে ফেলেছেন প্রিয়াঙ্কা। কয়েকটি সূত্রের দাবি, অভিনেত্রী প্রিয়াঙ্কার জন্মদিনের দিনই বাগদান সেরে ফেলেন পিগি চপস ও তাঁর বয়ফ্রেন্ড নিক।
সূত্রের দাবি, বাগদানের দিনই রোম্যান্টিক পোজে হাঁটু গেরে বসে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক। উল্লেখ্য়, 'ভারত' থেকে নিজেকে আচমকা তুলে নেওয়ার কারণ হিসাবে অনেকেই মনে করছেন প্রিয়াঙ্কা আপাতত নিজের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। অক্টোবার মাসের ঠিক কোন দিন প্রিয়াঙ্কা ও নিক বিয়ে করতে চলেছেন তা নিয়ে সংশয় রয়েছে গিয়েছে।












Click it and Unblock the Notifications