'সেক্স সিম্বল' তকমায় আপত্তি নেই প্রিয়াঙ্কার!

হলিউডের নিজের প্রথম ছবি 'বেওয়াচ' নিয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে সুপারহট খলনায়িকা ভিক্টোরিয়া লিডস-এর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

হলিউডের নিজের প্রথম ছবি 'বেওয়াচ' নিয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে সুপারহট খলনায়িকা ভিক্টোরিয়া লিডস-এর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ইতিমধ্যে এই ছবির ট্রেলার টিনসেল টাউনে শোরগোল ফেলে দিয়েছে। প্রিয়াঙ্কার সুপার সেক্সি অবতার নিয়ে কম কথাও হচ্ছে না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পিগি চপস বলেন, "কেউ যদি আমার গায়ে কোনও তকমা লাগিয়ে দেয় তা আমার কাজের অংশ বলেই মনে করি। কেউ আমাকে সেক্স সিম্বলের তকমা দিলেও আমি বিরক্ত হই না বা রেগে যাই না। আমি একজন অভিনেত্রী, এটা আমার কাজের একটা অংশ।"

'সেক্স সিম্বল' তকমায় আপত্তি নেই প্রিয়াঙ্কার!

তবে তিনি একথাও স্বীকার করে নেন যে শুধুমাত্র গ্ল্যামারাস হওয়া বা সুপার হট হওয়ার ইচ্ছা নিয়ে অভিনয়ের জগতে আসেননি তিনি। "আমার মনে হয় না কেউ সেক্স সিম্বল হওয়ার লক্ষ্য নিয়ে আসে, সবাই নিজেকে হট দেখতে চায় কিন্তু শুধু সেটাই শেষ কথা নয়।"

টেলিভিশন ধারাবাহিক কোয়ান্টিকোর জন্য ইতিমধ্যেই প্রচুর প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা, বেশ কয়েকদিন সময়ের অভাবে বলিউড প্রকল্পে হাত দিতে না পারলেও সম্প্রতি তিনি জানিয়েছেন, সম্ভবত আগামী বছরে ২টি হিন্দু ছবি করার পরিকল্পনা রয়েছে তাঁর।

এরই মধ্যে জোর জল্পনা সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি গুস্তাখিয়া-তে শাহরুখের বিপরীতে প্রিয়াঙ্কাকে অভিনয় করতে দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+