ইউটিউব, ইনস্টাগ্রামে নয়া রেকর্ড প্রিয়া প্রকাশ ভারিয়ারের, লজ্জায় ফেলে দিলেন বলিউড তারকাদেরও

মাত্র একদিনের মধ্যে ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা মালয়ালি অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন।

মাত্র একদিনের মধ্যে ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা মালয়ালি অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। ইউটিউবে যেমন তাঁর ভিডিওর ভিউয়ার লাফিয়ে বাড়ছে, তেমনই ইনস্টাগ্রামে মুহূর্তে ফলোয়ারের সংখ্যা বেড়ে চলেছে। মাত্র একদিনের মধ্যেই সারা দেশে জনপ্রিয় হয়ে গিয়েছেন প্রিয়া।

আত্মপ্রকাশেই রেকর্ড

আত্মপ্রকাশেই রেকর্ড

ওমর লুলু-র আগামী মালয়ালম সিনেমা ওরু আদার লাভ-এর 'মানিক্য মালরায়া পুভি ' গানটি ইতিমধ্যে দেড় কোটি ভিউ পেয়ে গিয়েছে। আর উত্তরোত্তর তার ভিউ বাড়ছে। স্যোশাল মিডিয়ায় ও ইউটিউবে গানটি ভাইরাল হয়ে গিয়েছে।

মালয়ালি সিনেমায় রেকর্ড

মালয়ালি সিনেমায় রেকর্ড

এর আগে কোনও মালয়ালি গান ১ কোটি ভিউ পায়নি ইউটিউবে। সেদিক থেকে দেখলে মলিউডে প্রিয়া নতুন রেকর্ড তৈরি করেছেন। আর এত কম সময়ে এই রেকর্ড তৈরি হয়েছে যা এককথায় অবিশ্বাস্য।

গানের গায়ক ও লেখককে ছাপিয়ে গিয়েছেন প্রিয়া

গানের গায়ক ও লেখককে ছাপিয়ে গিয়েছেন প্রিয়া

এই গানটি গেয়েছেন বিনীত শ্রীনিবাসন ও লিখেছেন শান রেহমান। গানটি জনপ্রিয় হলেও তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে গানের দৃশ্যায়নে প্রিয়ার ভাবভঙ্গি। বলা যায় একেবারে সমস্ত লাইমলাইট চুরি করে নিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে রেকর্ড

ইনস্টাগ্রামে রেকর্ড

ইনস্টাগ্রামে প্রিয়া মঙ্গলবারই প্রিয়া নতুন রেকর্ড করেছেন। একদিনে ৬০ লক্ষের বেশি ফলোয়ার জোগাড় করে ফেলেছেন তিনি। তবে এখানেই শেষ নয়। প্রিয়া আরও রেকর্ড ভাঙতে চলেছেন। কারণ ইতিমধ্যে প্রিয়ার ফলোয়ার সংখ্যা ২৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কোথায় গিয়ে তিনি থামবেন মাত্র এই কয়েকদিনের মধ্যে তা আন্দাজ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

ছোট ভিডিওয় কিস্তিমাত

ছোট ভিডিওয় কিস্তিমাত

যে ভিডিওটি নিয়ে চারিদিকে হইহই রব উঠেছে সেটি মাত্র ১ মিনিট ৩২ সেকেন্ডের। যে গানটি থেকে এটি নেওয়া হয়েছে গানটি ৩ মিনিটের কিছু বেশি সেকেন্ডের। সেখানে প্রিয়ার ভাবভঙ্গি নতুন করে প্রেমে ফেলে দেবে আট থেকে আশিকে। সেই এক্সপ্রেশন ও মনমোহিনী হাসি দিয়েই সকলের মন প্রিয়া জয় করে ফেলেছেন।

সকলকে ধন্যবাদ

সকলকে ধন্যবাদ

স্যোশাল মিডিয়ায় এহেন উত্তেজনা দেখে যারপরনাই খুশি প্রিয়া টুইটারে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সিনেমার পরিচালককেও। তিনি বলেছেন, আমি ভাবতে পারিনি আমার ডেব্যু ন্যাশনাল ট্রেন্ড হয়ে যাবে। ওমর লুলু স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+