প্রসেনজিৎ থেকে ইমন, ভাইফোঁটার আনন্দে মাতোয়ারা টলিউড
শ্যুটিং কিংবা রেকর্ডিং এর ব্যস্ত শিডিউলের ফাঁকেই একটু সময় করে ফের একবার মেতে ওঠা ভাইফোঁটার আনন্দে। ভাই বোনের সম্পর্কের আন্তরিকতা, শ্রদ্ধা, স্নেহকে উদযাপন করেই প্রতিবার আয়োজিত হয় এই অনুষ্ঠান।
শ্যুটিং কিংবা রেকর্ডিং এর ব্যস্ত শিডিউলের ফাঁকেই একটু সময় করে ফের একবার মেতে ওঠা ভাইফোঁটার আনন্দে। ভাই বোনের সম্পর্কের আন্তরিকতা, শ্রদ্ধা, স্নেহকে উদযাপন করেই প্রতিবার আয়োজিত হয় এই অনুষ্ঠান। আর এমন উৎসবের আনন্দে মেতে উঠেছেন টলিউডের একাধিক তারকা।
|
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এদিন সকালেই প্রসেনজিতের বাড়িতে ভাইফোঁটার আয়োজন চলে। প্রসেনজিতের বোন পল্লবী ও শর্মিলা সিং ফ্লোরাকে দেখা যায় সেখানে। ভাইফোঁটার হাত ধরে ফের একবার ছোটবেলার স্মৃতি উস্কে যাওয়ার আনন্দ তিনি পরতে পরতে উপভোগ করেন বলে এদিন জানান প্রসেনজিৎ।
ইমন
সঙ্গীত শিল্পী ইমনের বাড়িতেও এদিন ভাইফোঁটা আয়োজিত হয়। গান,আড্ডায় আপ্যায়নে এদিন অন্য মেজাজে দেখা যায় এই সঙ্গীত শিল্পীকে।

দেবলীনা দত্ত
অভিনেত্রী দেবলীনা দত্তের বাড়িতেও এদিন ভাইফোঁটা উদযাপন হয়। দাদা ও ভাইদের সঙ্গে এদিন এক্কেবারে ছুটির মেজাজে ছিলেন দেবলীনা। তিনি জানান, বহুদিন ধরে শুধুমাত্র এই ভাইফোঁটা উদযাপন করবেন বলে শ্যুটিং থেকে আজ ছুটি নিয়েছেন তিনি।













Click it and Unblock the Notifications