সেপ্টেম্বর নয় মে মাসে চেন্নাইয়ে বিয়ে করেন প্রভুদেবা, দেখে নিন বলিউডের কারা কারা গোপনে বিয়ে করেছেন

শুক্রবার প্রভুদেবার গোপনে বিয়ে করার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়ে যায় বলিউডে। জানা যায় সেপ্টেম্বরেই বিহার নিবাসী এক ফিজিওথেরাপিস্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রভুদেবা। তবে পরিচালক–কোরিওগ্রাফারের বিয়ে সংক্রান্ত সব তথ্য সঠিক নয়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, লকডাউনের কিছু আগে তাঁর প্রেমিকা ডা. হিমানির সঙ্গে চেন্নাই উড়ে গিয়েছিলেন প্রভুদেবা। সেখানে সেপ্টেম্বরে নয় বরং মে মাসেই নিজের বাড়িতে বিযেটা সেরে ফেলেন তাঁরা। লকডাউনের কারণে খুব কং সংখ্যক অতিথি সেখানে উপস্থিত ছিলেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বইতে নিজের শ্বশুরবাড়িতে দেখা করতে আসেন প্রভুদেবা। তবে এই প্রথম নয়, বিয়ের পর জুলাই বা অগাস্ট মাসেও সেখানে এসেছিলেন তিনি। প্রভুদেবার দাদা রাজু সুন্দরম জানান, ভাইয়ের নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্তে তাঁরা প্রত্যেকেই খুব উচ্ছ্বসিত।

প্রভুদেবার মতো বলিউডের বেশ কয়েকজন জুটি গোপনে তাঁদের বিয়ে সেরে ফেলেছিলেন। দেখে নিন তাঁরা কারা কারা।

কুনাল কাপুর ও নয়না বচ্চন

কুনাল কাপুর ও নয়না বচ্চন

কুনাল কাপুর ও নয়না বচ্চন খুব গোপনেই তাঁদের বিয়ে সেরে নেন। অমিতাভ বচ্চনের ভাইয়ের মেয়েকে বিয়ে করেন কুনাল। দীর্ঘ দু'‌বছর ডেট করার পর অবশেষে ২০১৮ সালে ৯ ফেব্রুয়ারি খুবই গোপনভাবে বিয়ে কুনাল নয়নাকে।

 সঞ্জয় দত্ত–মান্যতা

সঞ্জয় দত্ত–মান্যতা

২০০৮ সালে গোপনভাবে বিয়ে সারেন সঞ্জয় দত্ত ও মান্যতাও। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যেই মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। এখন তাঁরা খুবই সুখী দম্পতি।

রাণি মুখার্জি ও আদিত্য চোপড়া

রাণি মুখার্জি ও আদিত্য চোপড়া

রাণি মুখার্জি ও আদিত্য চোপড়ার প্রেম অনেকদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছিল। তবে তাঁরা কবে বিয়ে করছেন তা নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি। কিন্তু বিয়েটা হঠাৎই সেরে ফেলেন রাণি। তাও আবার এদেশে নয় ইতালিতে। বিয়ে হওয়ার পর জানাজানি হয় যে রাণি বিয়ে করেছেন আদিত্য চোপড়াকে। আদিত্যর এটি দ্বিতীয় বিয়ে।

 প্রীতি জিন্টা ও গেনে গুডএনাফ

প্রীতি জিন্টা ও গেনে গুডএনাফ

অন্যান্যদের মতো প্রীতি জিন্টা ও গেনে গুডএনাফ গোপনেই বিয়েটা সেরে ফেলেন আচমকাই। তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন না বলিউডের কেউই।

মিনিশা লাম্বা ও রিয়ান থাম্ব

মিনিশা লাম্বা ও রিয়ান থাম্ব

মিনিশা লাম্বা ও রিয়ান থাম্ব গতবছর ৬ জুলাই বিয়ে করে নেন। তাঁদের বিযে হয় সংবাদমাধ্যমের আড়ালেই। পুজা বেদির শুভেচ্ছা জানানোর পরই তা সকলে জানতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+