আলিয়া ভাটের আগে এই ১১ জন সুন্দরীর প্রেমে পড়েছিলেন বলিউডের প্লেবয় রণবীর কাপুর

আলিয়া ভাটের আগে এই ১১ জন সুন্দরীর প্রেমে পড়েছিলেন বলিউডের প্লেবয় রণবীর কাপুর

বলিউডের বহু অভিনেত্রীর হার্ট–থ্রব হলেন রণবীর কাপুর এবং বর্তমানে তিনি ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর। রণবীরের অসম্ভব সুন্দর অভিনয় দক্ষতা এবং প্লে বয় ইমেজ বহু মেয়ের হৃদয় ইতিমধ্যেই হরণ করেছে। ৩৮ বছর বয়সের মধ্যেই রণবীরের প্রায় একডজন প্রেম করা হয়ে গিয়েছে। বর্তমানে তিনি অবশ্য আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছে এবং শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই তা বিয়েতে পরিণত হবে। এরই মাঝে দেখে নেওয়া যাক রণবীরের প্রাক্তন প্রেমিকাদের তালিকায় কে কে রয়েছেন।

Recommended Video

৩৮ বছর বয়সের মধ্যেই রণবীরের প্রায় একডজন প্রেম | Oneindia Bengali
অবন্তিকা মালিক

অবন্তিকা মালিক

ক্যামেরার সামনে আসার আগে রণবীরের সঙ্গে সম্পর্ক ছিল অবন্তিকা মালিকের। তাঁদের কিশোর বয়স থেকে এই প্রেম চলছিল। যদিও কিছু বোকা বোকা কারণের জন্য তাঁদের সম্পর্ক খুব বেশিদূর এগোতে পারেনি। এরপর যদিও অবন্তিকা তাঁর জীবনসঙ্গী হিসাবে ইমরান খানকে বেছে নেন এবং তাঁর সঙ্গে বিয়ে করেন। রণবীর তাঁর অভিনয়ের দিকে মনোযোগ দেন।

নন্দিতা মাহতানি

নন্দিতা মাহতানি

রণবীর কাপুর বাঁচনা অ্যায় হাসিনো ছবির শুটিংয়ে প্রেমে পড়েন অভিনেতা সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী ও এই সিনেমার ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির। রণবীর ও নন্দিতার মধ্যে দশ বছরের বয়সের পার্থক্য থাকলেও তাঁদের রোম্যান্স দেখে অনেকেই অবাক হয়েছিলেন। যদিও এই সম্পর্ক বেশিদিন টেকেনি।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

অনজানা অনজানিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখান থেকেই তাঁদের দু'‌জনের মধ্যে রসায়ন সৃষ্টি হয়। সিনেমার পর্দায় এই দু'‌জন প্রশংসা পাওয়ার পর বাস্তব জীবনেও তাঁদের জুটি বেশ জোরদার ছিল। যদিও এই সম্পর্কও বেশিদিন টিকতে পারেনি।

 সোনম কাপুর

সোনম কাপুর

রণবীরের প্রথম ছবি সাওয়ারিয়া, যেখানে রণবীরের সঙ্গে প্রথমবার অভিনয় করেন সোনম কাপুর। সেই সময় থেকে তাঁদের প্রেম শুরু হয়। শোনা গিয়েছিল যে এই জুটিকে নিয়ে সঞ্জয় লীলা বনশালি ব্ল্যাক ছবিটি তৈরি করবেন ভেবে ছিলেন। যদিও তা বাস্তবে হয়নি। শোনা গিয়েছিল যে রণবীরের আকর্ষণ দীপিকার দিকে চলে যাওয়ার ফলে সোনমের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

রণবীর ও দীপিকা পাড়ুকোনের প্রেম কাহিনী বলিউডের সকলেরই জানা। নতুন নতুন এই রোম্যান্স টিনসেল টাউনের সকলেরই খুব পছন্দ ছিল। অন্যান্য সম্পর্কের মতো নয়, বরং রণবীর-দীপিকার সম্পর্ক বেশ জোরদার ছিল এবং তা বিয়ের দিকে যাবে বলেও শোনা গিয়েছিল। তাঁরা একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছিলেন যা হিটও হয়েছিল। কিন্তু কেন তাঁদের এই সম্পর্ক ভেঙে গেল তা আজও অজানা।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

রণবীরের সঙ্গে ক্যাটরিনার সমীকরণ জমে ওঠে অজব প্রেম কি গজব কাহানির সেটে, যদিA‌ দু'‌জনের কেউই এই সম্পর্ককে স্বীকার করেননি প্রকাশ্যে। রণবীর ও ক্যাটরিনা একই ফ্ল্যাটেও থাকতে শুরু করে দিয়েছিলেন। তবে শোনা গিয়েছিল যে কোনও তৃতীয় ব্যক্তির কারণেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

নার্গিস ফকরি

নার্গিস ফকরি

রকস্টার সিনেমার সময় রণবীর ও নার্গিস একে অপরের সঙ্গে ডেট করছিলেন। তবে তাঁদের সম্পর্কের মেয়াদও খুব বেশিদিনের ছিল না। অনেকে অবশ্য বলেন নার্গিসের কারণেই রণবীর ও ক্যাটরিনার ব্রেক আপ হয়েছে।

অ্যাঞ্জেলা জনসন

অ্যাঞ্জেলা জনসন

অ্যাঞ্জেলা জনসনের সঙ্গে রণবীরের ডেট চলছে এরকম গুজব বি-টাউনে ছড়িয়ে পড়েছিল। ২০১১ সালে তাঁদের দু'‌জনকে একসঙ্গে দেখা যায় এবং অ্যাঞ্জেলা খুব দৃঢ়ভাবে জানিয়েছিলেন যে তিনি রণবীরের সঙ্গে বেরিয়েছিলেন। যদিও রণবীর নিজের বিরক্তি প্রকাশ করে জানান যে তাঁকে কোনও মেয়ের সঙ্গে দেখা গেলেই তিনি ডেট করছেন এটা বলা ঠিক নয়।

অমিশা প্যাটেল

অমিশা প্যাটেল

অমিশা প্যাটেলের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর রণবীরের ব্যক্তিগত জন্মদিনের পার্টিতে একমাত্র অমিশাকেই দেখা গিয়েছিল।

শ্রুতি হাসান

শ্রুতি হাসান

একটি বিজ্ঞাপনের শুটিংয়ে শ্রুতি ও রণবীর কাপুর একসঙ্গে কাজ করেছিলেন। তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এ নিয়ে শ্রুতিকে জিজ্ঞাসা করা হলে তিনি তা অস্বীকার করেন এবং জানান যে তিনি শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

 মাহিরা খান

মাহিরা খান

রণবীরের সঙ্গে সম্প্রতি নাম জড়ায় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। একটি সিনেমার শুটিংয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের দু'‌জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে এটা কতটা সত্য তা নিয়ে সন্দেহ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+