Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছবিতে স্মৃতিচারণ: যখন শাহরুখ-গৌরি এবং প্রিয়াঙ্কা চোপড়া ভাল বন্ধু ছিলেন!

একটা সময় ছিল যখন শাহরুখ খান, গৌরি খান এবং প্রিয়াঙ্কা চোপড়া খুব ভাল বন্ধু ছিলেন। কিন্তু শাহরুখের প্রতি প্রিয়াঙ্কার অনুরাগের গুজব মিডিয়াতে শুরু হওয়ার পর থেকেই এই বন্ধুত্বে চিড় ধরে।

২০০৬ সালে ফরহান আখতারের ডন ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেন শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া। ব্লকবাস্টার হিট করে ছবিটি এবং সেবছর এই ছবিটি সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা হিসাবে গণ্য হয়।

শাহরুখ খান ও প্রিয়াঙ্কার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শক পছন্দ করে। এরপর ডন ২ ছবিতে ফের একসঙ্গে কাজ করেন দুজনে। এরপরেই খুব ভাল বন্ধু হয়ে যান শাহরুখ ও প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, গৌরির মহিলা গ্যাংয়েও ঢুকে যান প্রিয়াঙ্কা। এই গ্যাংয়ে ছিলেন সুজান খান রোশন , মেহের জেসিয়া রামপাল, প্রীতি জিনটা।

একটা সময় ছিল যখন মন্নতে হওয়া সব কটি অনুষ্ঠানেই আমন্ত্রিত হতেন প্রিয়াঙ্কা। কিন্তু এর কয়েকদিনের মাথাতেই শোনা যায় শুধু গৌরি নন, গৌরির বন্ধুরাও প্রিয়াঙ্কাকে এড়িয়ে চলছেন।

একদিন একটি সংবাদপত্রে একটি প্রতিবেদনে লেখা হয় , "প্রিয়াঙ্কা কিছু ভুল করেননি। যদি এই মহিলারা স্বামীর সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তাদের স্বামীর সঙ্গেই এই বিষয়ে আলোচনা করা উচিত। কেন অযথা তারা প্রিয়াঙ্কাকে আক্রমণ করছে।"

এরপর থেকেই গৌরি-শাহরুখ এবং প্রিয়াঙ্কার মধ্যের সমস্ত অঙ্ক পাল্টে যায়। এরপর থেকে আর একসঙ্গে দেখা যায়নি তাদের।

যখন শাহরুখ-গৌরি এবং প্রিয়াঙ্কা চোপড়া ভাল বন্ধু ছিলেন তখনকার কিছু ছবি দেখে নিন নিচের স্লাইডে।

{photo-feature}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+