Sonakshi Sinha-Zaheer Iqbal wedding: ইকবালের নামে মেহেন্দি পরলেন সোনাক্ষী! প্রি-ওয়েডিংয়ের ছবি ফাঁস
Sonakshi Sinha-Zaheer Iqbal wedding: প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী। আর তা নিয়ে একেবারে জমে উঠেছে বলিউড। সমস্ত বিতর্ক-আলোচনাকে সরিয়ে জামাই ইকবালকে বুকে জড়িয়ে নিয়েছেন শ্বশুর শত্রুঘ্ন সিনহা। এখন শুধুই শুভক্ষণের অপেক্ষা।
আগামী ২৩ জুন, রবিবার জাহির ইকবালের সঙ্গে চার হাত হবে সোনাক্ষী। আর তার আগে হয়ে গেল একেবারে জমজমাট মেহেন্দি অনুষ্ঠান। আর সেই ছবি-ভিডিও (Sonakshi Sinha-Zaheer Iqbal wedding) ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়।

- Sonakshi Sinha-Zaheer Iqbal wedding: আলোয় সেজে উঠেছে 'রামায়ণ'
মেয়ের সঙ্গে ইকবালের বিয়েতে নাকি মত ছিল না বাবা শত্রুঘ্ন সিনহার! এমনকি মেয়ের বিয়েতে (Sonakshi Sinha-Zaheer Iqbal wedding) থাকবেন না বলেও তিনি জানিয়ে দিয়েছিলেন জোর গুঞ্জন ছিল। কিন্তু হবু জামাই জাহির ইকবালকে জড়িয়ে ধরে সম্প্রতি শেয়ার করেছেন শত্রুঘ্ন সিনহা। আর এরপরেই সমস্ত জল্পনার অবসান ঘটেছে। শুধু তাই নয়, মেয়ের বিয়ে উপলক্ষে গোটা বাড়ি 'রামায়ণ' আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। অভিনেতার বাড়ির নাম 'রামায়ণ'। সেই ছবিও প্রকাশ্যে এসেছে।
- Sonakshi Sinha-Zaheer Iqbal wedding: ইকবালের নামে মেহেন্দি
বিয়ের আগে শুক্রবার রাতে হয়ে গেল মেহেন্দি অনুষ্ঠান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জাহির এবং সোনাক্ষীর বন্ধু জফর আলি মুন্সী সোশ্যাল মিডিয়ায় মেহেন্দির ছবি শেয়ার করেন। এরপরেই সেটি একেবারে ভাইরাল। জাহির এবং সোনাক্ষী যে এই বিয়ে নিয়ে কতটা খুশি তা ছবিতে স্পষ্ট ধরা পড়ছে। মেহেন্দিতে সোনাক্ষীকে লাল বাদামী রঙের পোশাকে দেখা যাচ্ছে। আর জহিরকে ফ্লোরাল প্রিন্টের কুর্তা-পাজামায় দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সোনাক্ষীর হাতে হবু বর ইকবালের নামে মেহেন্দিও স্পষ্ট ধরা পড়েছে।
- Sonakshi Sinha-Zaheer Iqbal wedding: সোনাক্ষী-জহিরের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের ছবি
রাত পোহালেই 'রামায়নে' বেজে ওঠবে সানাই! একেবারে উৎসবের মেজাজ। শুধু মেহেন্দির ছবি নয়, আরও বেশ কয়েকটি ছবি (Sonakshi Sinha-Zaheer Iqbal wedding) সামনে এসেছে। যেখানে অভিনেত্রীকে গোটা পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে। যেখানে ইকবালের সঙ্গে শত্রুঘ্ন শুধু নয়, মা পুনম সিনহাকেও দেখা যাচ্ছে।
জানা যাচ্ছে, রবিবার মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে বিয়ের অনুষ্ঠান বসবে। যা খবর, বিয়ের দিন ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাক পড়বেন নববধূ! অন্যদিকে মণীশ মালহোত্রার পোশাকে জাহির ইকবাল সাজবেন বলে শোনা যাচ্ছে। তবে অন্য একটি সূত্র বলছে, বিয়ের দিন বড় চমক দেখা যেতে পারে। অন্যদিকে অতিথিদের তালিকায় সলমন খান সহ একাধিক তারকাকে দেখা যেতে পারে।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications