Parineeti Chopra-Raghav Chadha Wedding: শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান, কারা এলেন মেহেন্দির অনুষ্ঠানে জেনে নিন
বলিউডে ফের বাজল বিয়ের সানাই। এবার পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার বিয়ে। ২৪ তারিখ বিয়ের মূল অনুষ্ঠান। তার আগে মেহেন্দি অনুষ্ঠান হয়ে গেল দিল্লিতে। পরিণীতি চোপড়ার বাড়িতে বসেছিল মেহেন্দি অনুষ্ঠান। প্রিয়াঙ্কা চোপড়া না থাকলেও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁর মা মধু চোপড়া।
আম আদমি পার্টি সংসদ রাঘব চড্ডার বাড়ি আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোটা বাড়ি আলোয় ঝলমল করছে। সেখানে হাজির হয়েছিলেন দুই পরিবারের আত্মীয়রা। তাঁর বাড়িতে পাঠের আয়োজনও করা হয়েছিল। নিরাপত্তা বাড়ানো হয়েছে রাঘব চড্ডার বাড়ি।

পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। তাঁর ভাই সিদ্ধার্থ চোপড়া। ক্রিকেটার এবং সাংসদ রাঘব চড্ডা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইন কাউন্সিলের েচয়ারম্যান িডজাইনার সুনীল শেঠি।
২৪ সেপ্টেম্বর উদয়পুরে বসছে বিয়ের আসর। উদয়পুরে দুটি প্যালেস বুক করা হয়েছে বিয়ের জন্য। ২৪ তারিখ বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হবে জয়মালা অনুষ্ঠান। বিয়ের ফেরা শুরু হবে চারটে থেকে। বিদায়ী শুরু হবে সাড়ে ৬টা থেকে। উদয়পুরের দুটি হোটেলের ল্যান্ড স্কেপ দিয়ে তৈরি করা হয়েছে বিয়ের কার্ড। ২৩ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়ে যাবে বিয়ের অনুষ্ঠান। ২৪ তারিখ তাজ প্যালেস হোটেল থেকে বেরোবে বারাত।
বিয়ের দিন লীলা প্যালেসে রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে যাবে রিসেপশন। সেই রিসেপশন থেকবে প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস। এছাড়াও রাজনৈতিক জগতের তাবর নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে চণ্ডীগড়ে একটু বড় করে রিসেপশন দেবেন নব দম্পতি। সেখানে রাজনৈতিক এবং বলি জগতের একাধিক অভিনেতা থাকবেন উপস্থিত।












Click it and Unblock the Notifications