Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bollywood: দেখতে দেখতে ১ বছর পূর্ণ, রোমান্টিক দিন যাপনে বরকে নিয়ে কোথায় গেলেন পরিণীতি

দেখতে দেখতে এক বছর পার। বিয়ের পর তেমন ভাবে আর বলিউডে কোনও অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডাকে বিয়ে করেছেন পরিণীতি। বিবাহ বার্ষিকী উদযাপনে কোনও আড়ম্বর নয়। রোমান্টিক হলিডেতে গিয়েছেন দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সমুদ্র সৈকতে রাঘব চড্ডার হাত ধরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। সমুদ্র সৈকতে দুজনে চেয়ারে বসে রয়েছেন আর সামনে বালিয়াড়িতে পরিণীতি রাঘব চড্ডাকে অ্যানিভার্সারি উইশ করেছেন তিনি। সূর্যাস্তের সময় রাঘব পরিণীতি একে অপরের হাত ধরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সমুদ্র সৈকতে।

parineeti chopra and raghav chadha

২০২৩ সালে রাজস্থানের উদয়পুরে লালা প্যালেসে বসেছিল রাঘব-পরিণীতির বিয়ের আসর। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া। তবে তাঁর মা মধু চোপড়া ছিলেন সেখানে। প্রিয়াঙ্কা চোপড়া কেন এলেন না চতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও মধু চোপড়া বারবারই দাবি করেছিলেন যে কাজে আটকে পড়ায় প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস আসতে পারেননি। তবে নিজের ভাইয়ের বিয়েতে এসেছিলেন প্রিয়াঙ্কা।

কেবল পরিণীতি চোপড়া নয় বিবাহ বার্ষিকীতে রোমান্টিক পোস্ট করেছেন রাঘব চড্ডাও। আম আদমি পার্টির সবচেয়ে কমবয়সী রাজ্য সভার সাংসদ। তিনিও সোশ্যাল মিডিয়ায় রোমান্টির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী পরিণীতি চোপড়াকে। সোশ্যাল মিডিয়ায় একাধিক রোমান্টিক ছবি শেয়ার করে রাঘব চড্ডা লিখেছেন, মনে হচ্ছে সেদিনের ঘটনা দেখতে দেখতে ১ বছর হয়ে গেল। এখন মনে হয় আরও আগে জীবনে এলে ভালো হতো।

পেরুতে বিবাহবার্ষিকী উদযাপন গিয়েছেন তাঁরা। সেখানেই রোমান্টিক ছুটি কাটাচ্ছেন। সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি রোমান্টিক সেলিব্রেশনে করছেন তাঁরা। পেরুতে বিবাহবার্ষিকী উদযাপন করে একেবারে সকলকে চমকে দিয়েছেন। কোনও রকম উচ্ছ্বাসে পার্টিতে তাঁরা যোগ দিতে চাননি। একান্তেই নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করেছেন তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+