অস্কার ২০২১ মনোনয়ন তালিকা ঘোষণা প্রিয়ঙ্কা-নিকের, অ্যাওয়ার্ডের দৌড়ে 'দ্য হোয়াইট টাইগার'
৯৩ তম অস্কার পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষিত হয়ে গেল। আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার অস্কার। আর সেই 'অ্যাকাডেমি অ্যাওয়র্ডসের' মনোনয়নের তালিকা ঘোষণা করলেন মিস্টার অ্যান্ড মিসেস জোনাস। প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস এদিন জানিয়ে দেন কারা কারা রয়েছেন অস্কার ২০২১ এর তালিকায়।

সেরা ছবির দৌড়ে রয়েছে, দ্য ফাদার, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মশিহা, ম্যাঙ্ক, মিনারি, নোমাল্যান্ড, প্রমিসিং ইয়াং উইম্যান, সাউন্ড অফ মেটার, দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭-র মতো ছবি। সেরা পরিচালকদের তালিকার মধ্যে থাকছেন, থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড), লি ইসাক চাং (মিনারি),ক্লোয়ে ঝাও (নোমাডল্যান্ড), এমেরাল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উইম্যান), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক)।
এদিকে, সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন রিজ আহমেদ , 'সাউন্ড অফ মেটাল'ছবির জন্য। 'মা রেইনিস ব্ল্যাক বটম ' এর জন্য চ্যাডউইক বোজম্যান পাচ্ছেন পুরস্কার । এটি মরণোত্তর পুরস্কার, অ্যান্টনি হপকিংস 'দ্য ফাদার', গ্যারি ওল্ডম্যান 'ম্যাঙ্ক', স্টিভেন ইয়ুন 'মিনারি' ছবির জন্য পুরস্কার পাচ্ছেন। সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন, ভোয়লা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অফ এ উইম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড), ক্যারে মুল্লিগান ' প্রমিসিং ইয়াং উইম্যান' ছবির জন্য।












Click it and Unblock the Notifications