নিখিলের সঙ্গে লিভ–ইনে ছিলাম, বিয়ে করিনি, নীরবতা ভেঙে স্পষ্ট দাবি নুসরতের
নিখিলের সঙ্গে লিভ–ইনে ছিলাম, বিয়ে করিনি, নীরবতা ভেঙে স্পষ্ট দাবি নুসরতের
অন্তঃসত্ত্বা হওয়ার গুজবের মাঝেই তাঁর ও নিখিল জৈনের বিবাহবিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং নুসরত জাহান। রীতিমতো বিবৃতি জারি করে নুসরত স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তাঁর ও নিখিলের বিয়ে বৈধ নয়। তাঁরা লিভ–ইন করতেন।

বিবাহ বৈধ নয়
শুধু তাই নয়, নুসরত বিবৃতিতে এও জানিয়েছেন যে হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। তাই এটা বিয়ে নয়। বুধবার বিবৃতি জারি করে এতদিনের নীরবতা ভাঙলেন তারকা সাংসদ নুসরত জাহান। বিবৃতিতে নুসরত খুব স্পষ্ট করে বলেন, 'নিখিলের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়েছে। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্ন নেই।' নুসরত এর সঙ্গে এও জানিয়েছেন যে তিনি এতদিন এটা ভেবে চুপ ছিলেন যে এটা তাঁর ব্যক্তিগত বিষয়।

নুসরতের মা হওয়া নিয়ে গুজব
বিবাহবিচ্ছেদের মাঝেই নুসরতের মা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। বেশ কিছুদিন ধরেই এই বিষয়টি নিয়ে টলিপাড়া তোলপাড় হচ্ছে। শুধু তাই নয়, যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হচ্ছে না। যদিও নুসরত নিজেই এই সম্পর্ককে শিলমোহর দিয়ে দিয়েছন। তবে এইসব কিছু নিয়ে নিখিল জৈন অনেক আগেই নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন, যার শুনানি হবে জুলাইতে।

মুখ খুললেন নুসরত
এই বিবৃতি জারি করার পরই বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দেন নুসরত। যেখানে গাড়ির সামনে তিনি দাঁড়িয়ে ক্যামেরার দিকে পিঠ করে। ক্যাপশনে লেখা, 'যে মহিলা সব শুনেও নীরব থাকেন, এ রকম পরিচয়ে পরিচিত হব না আমি'। নুসরত যে সব বিতর্কের সম্মুখিন হতে প্রস্তুত এই পোস্ট তারই প্রমাণ।

Click it and Unblock the Notifications