দিল্লিতে সোনম কাপুরের শ্বশুরবাড়িতে ২.৪১ কোটি চুরির ঘটনায় গ্রেফতার নার্স ও তাঁর স্বামী
দিল্লিতে সোনম কাপুরের শ্বশুরবাড়িতে ২.৪১ কোটি চুরির ঘটনায় গ্রেফতার নার্স ও তাঁর স্বামী
অবশেষে সোনম কাপুরের দিল্লির বাসভবনে চুরির কিনারা করে ফেলল পুলিশ। মঙ্গলবার পুলিশ এক নার্স ও তার স্বামীকে এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করেছে। এরাই সোনম কাপুরের অমৃতা শার্গিল মার্গের বাড়ি থেকে নগত ও গয়না মিলিয়ে ২.৪ কোটি টাকা চুরি করেছিল।

অভিনেত্রী সোনম কাপুরের শাশুড়ির দেখাশোনা করত অর্পণা রুথ উইলসন নামে এই নার্স। অন্যদিকে তার স্বামী নরেশ কুমার সাগর শাকারপুরের একটি বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টটের কাজ করত। মঙ্গলবার রাতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সঙ্গে স্পেশাল স্টাফ ব্রাঞ্চের অফিসাররা সারিতা বিহারে তল্লাশি অভিযান চালায়। তারাই উইলসন ও তার স্বামীকে গ্রেফতার করে। যদিও এখনও চুরি যাওয়া গয়না ও নগদের খোঁজ পাওয়া যায়ন।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি এই চুরির ঘটনা ঘটলেও তার অভিযোগ দায়ের হয় ২৩ ফেব্রুয়ারি তুঘলক রোড পুলিশ স্টেশনে। জানা গিয়েছে, একটা ব্যাগের মধ্যে ছিল এই সব জিনিস। দিল্লির এই বাড়িতে থাকেন সোনমের শ্বশুর হরিশ আহুজা, শ্বাশুড়ি প্রিয়া আহুজা। পাশাপাশি আনন্দের ঠাকুমা সরলা আহুজাও থাকেন সেখানে। বাড়ির ম্যানেজার চুরির এই অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, অভিনেত্রী সোনম কাপুরের বাড়িতে ২০ জনের বেশি কর্মী কাজ করেন। পুলিশ ইতিমধ্যেই অধিকাংশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন। তদন্ত আরও চলছে। সোনম কাপুরের বাড়ির এই চুরির ঘটনা তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে স্পেশাল স্টাফ ব্রাঞ্চকে।
কিছুদিন আগেই মা হওয়ার সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছেন সোনম কাপুর। সোশ্যাল মিডিয়ায় স্বামী আনন্দ আহুজাকে নিয়ে ছবি পোস্ট করে এই সুসংবাদ জানিয়েছেন সোনম নিজে। অভিনেত্রী ও তাঁর স্বামী তাঁদের জীবনে নতুন অতিথিকে স্বাগত জানাতে একেবারেই প্রস্তুত।












Click it and Unblock the Notifications