'মাদাম তুসো'-য় থাকছেন এবার শাহিদও
আরও এক বলিউড সেলেব্রিটি এবার 'মাদাম তুসো'-য় জায়গা করে নিতে চলেছেন। বলিউড তারকা শাহিদ কাপুরের মোমের মূর্তি এবার দেখা যাবে মাদাম তুসো-য়।
আরও এক বলিউড সেলেব্রিটি এবার 'মাদাম তুসো'-য় জায়গা করে নিতে চলেছেন। বলিউড তারকা শাহিদ কাপুরের মোমের মূর্তি এবার দেখা যাবে মাদাম তুসো-য়।

তবে শাহিদের এই মোমের মূর্তি দিল্লির মাদাম তুসো নাকি লন্ডনের মাদাম তুসো-তে দেখা যাবে তা জানা নেই। তবে 'উড়তা পাঞ্জাব' স্টার শাহিদ বিষয়টি নিয়ে নিঃসন্দেহে বিশাল উচ্ছ্বসিত । তিনি ঘটনার কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ঘটনার দিকে 'চোখ রাখুন' বার্তা দিয়ে একটি ছবিও শেয়ার করেছেন শাহিদ। তবে, তাঁর মোমের মূর্তিটি কোন জায়গার 'মাদাম তুসো' তে থাকতে চলেছে তা তিনি জানাননি।
এই ঘটনার আগে, 'পদ্মাবত' ছবিতে শাহিদের ব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ঘোষণা করেছিলেন তাঁর মোমের মূর্তি উন্মোচিত হবে লন্জনের মাদাম তুসো-তে। তারপরই শাহিদের এই ঘোষণা। উল্লেখ্য, এর আগে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকারের মোমের মূর্তি রাখা হয় লন্ডনের 'মাদাম তুসো'-য়। এরপর, শাহিদের মূর্তিটিও লন্ডনের মাদাম তুসো-য় রাখা হয় কি না , তা নিয়ে উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications