ফের বিপাকে : এবার উড়তা পাঞ্জাব ছবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাঞ্জাবের স্বেচ্ছাসেবী সংস্থা!
নয়াদিল্লি, ১৫ জুন : সিবিএফসি-র কঠিন বাধা পেরিয়ে, হাই কোর্টের নির্দেশে মাত্র ১ টি দৃশ্যের কাট নিয়েই আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে উড়তা পাঞ্জাব। কিন্তু তার আগে ফের বিপাকে এই ছবি। এবার জলন্ধরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই ছবি নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানাল।
উড়তা পাঞ্জাব বিতর্ক: ৮৯ কাটছাঁট কমিয়ে ১-এ আনল বম্বে হাইকোর্ট! ভর্ৎসনার মুখে বিড়ম্বনায় সিবিএফসি
হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস নামের এই স্বেচ্ছাসেবী সংস্থার আবেদন অনুযায়ী, হাইকোর্ট নির্ধারণ করতে পারে না একটি ছবিতে কোন দৃশ্য কাটা হবে বা হবে না। সংস্থার তরফে এও অভিযোগ তোলা হয়েছে যে, পাঞ্জাবে ড্রাগসের বাড়বাড়ন্ত যেভাবে দেখানো হয়েছে ছবিতে তাতে রাজ্যকে নিচু করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষের উকিল এই আবেদনের যত তাড়াতাড়ি সম্ভব শুনানির আবেদন জানিয়েছেন, কারণ দুদিন বাদেই ছবিটি মুক্তি পেতে চলেছে।
'সিনেমাটি দেখতে দিন', 'উড়তা পাঞ্জাব' মামলায় সেন্সর বোর্ডকে কোণঠাসা করে মন্তব্য বম্বে হাইকোর্টের
সিবিএফসি-র সঙ্গে এই ছবির কাটাছেঁড়া নিয়ে উড়তা পাঞ্জাব ছবির নির্মাতাদের দীর্ঘদিন লড়াই চলল। বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। আদালতের রায় যায় ছবি নির্মাতাদের পক্ষেই। সিবিএফসি-র প্রস্তাবিত ৮৯ কাটের পরিবর্তে উচ্চ আদালত নির্দেশ দেয় এই ছবি প্রাপ্তবয়স্কদের জন্য হওয়ার দরুন এই ছবিতে ১ টি দৃশ্য বাদ দেওয়াই যথেষ্ট। হাইকোর্টের এই নির্দেশকেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications