বলিউডে পা রাখবেন এই যুবতী! আপাতত ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন
অল্প বয়সেই রূপের গুণে স্যোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন কেতিকা শর্মা।
নাম কেতিকা শর্মা। বয়স মাত্র ২১। পেশায় মডেল, অভিনেত্রী। তবে অল্প বয়সেই রূপের গুণে স্যোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় কেতিকা। ভক্ত সংখ্যা ক্রমেই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যে ছবিই পোস্ট করেন না কেন, লাইক হাজারের বেশি ছাড়িয়ে দেয়। এহেন কেতিকা পেশার জগতে কতদূর নাম করতে পারবেন তা সময়ই বলবে, তবে তিনি স্যোশাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে উঠেছেন।

কেতিকা শর্মা
কেতিকা বর্তমানে ইন্টারনেট সেনসেশন। ১৯৯৫ সালের ২৪ ডিসেম্বর জন্ম কেতিকার। কেতিকা অসাধারণ সুন্দরী। তিনি মডেল, অভিনেত্রী হওয়ার পাশাপাশি ভালো গানও গাইতে পারেন। অর্থাৎ বিনোদন জগতে সফল হওয়ার সব গুণ রয়েছে তাঁর মধ্যে।

ইউটিউবে কেরিয়ার শুরু
কেতিকার কেরিয়ার শুরু হয় ইউটিউবে। সেখানে নিজের ভিডিও পোস্ট শুরু করেন কেতিকা। প্রথম ভিডিও 'ঠগ লাভ' ৫০ হাজারের বেশি হিট পায়। তারপর থেকে আরও জনপ্রিয় হয়ে ওঠেন কেতিকা।

গায়িকা কেতিকা
মডেল ও সুন্দরী অভিনেত্রী হওয়ার পাশাপাশি কেতিকা শর্মা একজন ভালো গায়িকাও বটে। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও অনুষ্ঠান করে থাকেন তিনি।

ফিগার সচেতন কেতিকা
কেতিকা নিজের চেহারা ফিট রাখতে জিমে বহুক্ষণ কাটান। নিয়মিত শরীরচর্চা করেন। সুন্দরী, ফিট কেতিকার স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ফলোয়ার ১.১ মিলিয়ন।

পছন্দের বলিউড অভিনেতা-অভিনেত্রী
কেতিকার পছন্দের বলিউড অভিনেত্রী কাজল ও ঐশ্বর্য রাই বচ্চন। এবং অভিনেতাদের মধ্যে সবচেয়ে পছন্দের খিলাড়ি অক্ষয় কুমার।

বলিউডে অভিনয়
কেতিকার জনপ্রিয়তার খবর রটে গিয়েছে বলিউডেও। জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহরও এমনকী কেতিকাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। যা দেখে মনে হচ্ছে বড়পর্দাতেও খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে কেতিকাকে।












Click it and Unblock the Notifications