রবীন্দ্রনাথের লেখা থেকেই কি অনুপ্রাণিত যীশু-কোয়েলের 'ঘরে অ্যান্ড বাইরে'! যা বলছেন পরিচালক

ফের স্ক্রিনে যীশু কোয়েল জুটি। 'বর আসবে এখুনি' ছবিতে দুই তারকা বেশ মন মজিয়েছিলেন দর্শকের। এবার তাঁদের ছবি 'ঘরে অ্যান্ড বাইরে'।

ফের স্ক্রিনে যীশু কোয়েল জুটি। 'বর আসবে এখুনি' ছবিতে দুই তারকা বেশ মন মজিয়েছিলেন দর্শকের। এবার তাঁদের ছবি 'ঘরে অ্যান্ড বাইরে'। 'ঘরে' আর 'বাইরে' শব্দ দুটি এমনই, যা চট করে বাঙালিকে মনে পড়িয়ে দেয় রবি ঠাকুরের উপন্য়াস 'ঘরে বাইরে'-র কথা। আর ফিল্মের নামকরণ যখন এরকম , তখন প্রসঙ্গক্রমে এসেই পড়েন রবীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথের লেখা থেকেই কি অনুপ্রাণিত যীশু-কোয়েলের ঘরে অ্যান্ড বাইরে! যা বলছেন পরিচালক

ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই , এই ফিল্ম ঘিরে কৌতূহল বাড়ছে বাঙালির মনে। ছবিতে রবীন্দ্রনাথের কোনও গল্পের প্রভাব আছে কী না তা নিয়ে বাড়ছিল প্রশ্ন। এর উত্তরে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিচালক মৈনাক ভৌমিক জানিয়েছেন রবীন্দ্রনাথের 'ঘরে-বাইরে' ও 'শেষের কবিতা' থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি। মৈনাক বলছেন, বাঙালির প্রেমে রবীন্দ্রনাথকে অস্বীকার করা যায় না। তাই এই ছবি যখন প্রেম ঘিরে ,তখন অমিত -লাবণ্যকে অন্যরকমভাবে পাওয়ার আশা করতেই পারেন দর্শক।

মৈনাকের দাবি ছবিটা বাঙালির ভাবধারাকে উদযাপন করেই তৈরি। একটা হালকা মোড়কে গুরুতর সত্যিকেই সম্ভবত পেশ করতে চলেছেন মৈনাক। তাই এই যুগের মতো করে একটা গল্পকে 'ঘরে অ্যান্ড বাইরে' ছবিতে বলার চেষ্টা করেছেন তিনি। তবে সেই গল্প বাঙালি দর্শকের মনে কতটা ধরে, তা জানার জন্য ৩০ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, সেদিনই মুক্তি পেতে চলেছে এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+