সপ্তাহের শেষ দু’‌দিন কাটবে মহানন্দে, বিনামূল্যে দেখার সুযোগ মিলবে নেটফ্লিক্সের

একেই বলে হ্যাপি ডিসেম্বর। ৫ডিসেম্বর থেকে ভারতের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নেটফ্লিক্স। স্টিমিং জায়ান্ট দু’‌দিনের এই ইভেন্ট, যা নেটফ্লিক্স স্টিমফেস্ট নামে পরিচিত তা ঘোষণা করেছে। এখানে যাঁরা নন–সাবস্ক্রাইবাররা আছেন তাঁরাও বিনামূল্যে নেটফ্লিক্সের সব ওয়েব সিরিজ, সিনেমা দেখতে পারবেন। এর অর্থ হল, নেটফ্লিক্সে কোনও ডেবিট বা ক্রেডিট কার্ডে অর্থ পটরদান না করেই সম্পূর্ণ বিনামূল্যে এই ওটিটি প্ল্যাটফর্মের সবকিছু ৫ ও ৬ ডিসেম্বর দেখা যাবে।

সপ্তাহের শেষ দু’‌দিন কাটবে মহানন্দে, বিনামূল্যে দেখার সুযোগ মিলবে নেটফ্লিক্সের


এই প্রোমোশনাল অফারে ব্যবহারকারীরা নেটফ্লিক্সের পুরো ক্যাটালগ, যেখানে সিনেমা, শো, তথ্যচিত্র এবং অন্যান্য জিনিস রয়েছে তা উপভোগ করতে পারবেন। নেটফ্লিক্সে এই দু’‌দিন আর কি কি করা যাবে তা দেখে নিন।


❑ ‌এই স্টিমফেস্ট একেবারেই যাঁরা নন–সাবস্ক্রাইবার তাঁদের জন্য। তবে এর জন্য ব্যবহারকারীকে নেটফ্লিক্সে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য হয় ব্যবহারকারী ফোনেই নেটফ্লিক্স অ্যাপ ডাউনলোড করে নিক অথবা নেটফ্লিক্স ডট কম/‌স্টিমফেস্ট ওয়েবসাইটেও যেতে পারেন।

❑ অ্যাপ ডাউনলোড করার পর, নিজের পুরো নাম, ফোন নম্বর, ইমেল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সাইন আপ করতে হবে।

❑ যখন সফলভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, সেটা ওয়েবসাইট বা ফোন যেখানেই হোক না কেন, ব্যবহারকারী ৫ ও ৬ ডিসেম্বরের জন্য পুরো ক্যাটালগ বিনামূল্যে দেখতে পারবেন।

❑ এই স্টিমফেস্টে সাইন আপ করার পর ব্যবহারকারীরা সাবস্ক্রাইবারদের মতোই নেটফ্লিক্সের সব ফিচার দেখতে পারবেন। যার মধ্যে রয়েছে প্রোফাইল, পেরেন্টাল কন্ট্রোল, নেটফ্লিক্স হিন্দিতে, মাই লিস্ট, সাবটাইটেল বা ডাব, স্মার্ট ডাউনলোড মোবাইলে ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার।

❑ স্টিমফেস্টে একবার সাইন আপ করলে তা ব্রাউস করা যাবে স্মার্ট টিভি, গেমিং কনসোল, আইওএস এবং অ্যানড্রয়েড অ্যাপে। মূলত ভারতীয়দের শনি ও রবিবার আরও দারুণভাবে উপভোগ করার জন্য এই সুযোগ এনে দিয়েছে নেটফ্লিক্স।

ভারতের সবচেয়ে কম দামে দারুণ শো–সিনেমা দেখার মাধ্যম হল নেটফ্লিক্স। মাত্র ১৯৯ টাকায় সাবস্ক্রাইব করা যায় এটি। মাসে ১৯৯ টাকা দিলেই গোটা মাস জুড়ে অসাধরণ সিনেমা, ওয়েব শো দেখতে পারবেন। এছাড়াও নেটফ্লিক্স কিছু ছোট ছোট প্যাকেজও এনেছেন ভারতীয়দের পকেটের কথা ভেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+