'জিনিয়াস' নওয়াজের সঙ্গে টক্কর স্টারকিড উৎকর্ষের! দেখুন ট্রেলার ভিডিও

বেশ কয়েক বছর আগে সানি দেওল অভিনীত 'গদর' ছবিটি বক্স অফিসে বাজিমাত করে। সেই ছবির পরিচালক আনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা এবার ফিল্মে পা রাখছেন।

বেশ কয়েক বছর আগে সানি দেওল অভিনীত 'গদর' ছবিটি বক্স অফিসে বাজিমাত করে। সেই ছবির পরিচালক আনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা এবার ফিল্মে পা রাখছেন। ছবির নাম 'জিনিয়াস'। ছবিতে উৎকর্ষের সঙ্গে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

জিনিয়াস নওয়াজের সঙ্গে টক্কর স্টারকিড উৎকর্ষের! দেখুন ট্রেলার ভিডিও

অসামান্য কিছু গুণের অধিকারী র' এজেন্ট বাসুদেব শাস্ত্রি (উৎকর্ষ)। ছবির ট্রেলারে তাঁকে কলেজ পড়ুয়া হিসাবে দেখানো হলেও, তাঁর আসল পরিচয় ধীরে ধীরে প্রকাশ্যে আসে। বাসুদেব প্রেমে পড়ে যায় নন্দিনীর। এদিকে, বাসুদেবকে দমন করতে ছবিতে উদয় হয় খলনায়কের। আর এই খলনায়কটিই হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবির নায়ক নাকি খলনায়ক , কে কত বড় 'জিনিয়াস' তার টক্কর চলতে থাকে ট্রেলারে।


ছবিতে নওয়াজউদ্দিন ছাড়াও অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। রয়েছেন নব্বইয়ের দশকের নামী অভিনেত্রী আয়েষা ঝুলকা। আগামী ২৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে ছবি। বাকি বলি সেলেবদের সন্তানদের মতোই উৎকর্ষকে ঘিরে স্বপ্ন দেখছে বলিউড। সেই স্বপ্ন কতটা সত্যি করতে পারে এই সেলেব-কিড, সেদিকে নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+