Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

National Film Awards 2019: সেরা গায়ক অরিজিৎ, সেরা সংলাপের জন্য সম্মানিত চূর্ণী, একনজরে পূর্ণ তালিকা

ফের একবার চলচ্চিত্র জগতের সেরার সেরা তালিকা ঘোষিত হল জাতীয় পুরস্কারের মাধ্যমে। দেশের ৬৬ তম জাতীয় পুরস্কারের তালিকায় এবার সেরার সেরার সম্মানে ভূষিত হয়েছেন দুই বাঙালি।

ফের একবার চলচ্চিত্র জগতের সেরার সেরা তালিকা ঘোষিত হল জাতীয় পুরস্কারের মাধ্যমে। দেশের ৬৬ তম জাতীয় পুরস্কারের তালিকায় এবার সেরার সেরার সম্মানে ভূষিত হয়েছেন দুই বাঙালি। বাংলার ঝুলিতে কোন কোন সম্মান এসেছে , তা দেখার পাশপাশি, একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকা এবার সেরার সেরা সম্মান পেয়েছে।

বাংলার প্রাপ্তি

বাংলার প্রাপ্তি

'পদ্মাবত' ছবির জন্য সেরার সম্মান পেয়েছেন অজিরিৎ সিং। ছবিতে তাঁর গান 'বিনতে দিল' এর জন্য এই সম্মান পেয়েছেন তিনি। অন্যদিকে, শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় পেয়েছেন সেরা সংলাপ রচনার জন্য সম্মান। এই সম্মান তিনি পেয়েছেন 'তারিখ' ছবিটির জন্য। সেরা বাংলার ছবি হিসাবে এবছর উঠে এসেছে সৃজিতের 'এক যে ছিল রাজা'। বাংলার

সেরা অভিনেতা

সেরা অভিনেতা

'উরি' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ভিকি কৌশল। 'অন্ধধুন' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন অয়ুষ্মান খুরানা। ফলে এবার ৬৬ তম জাতীয় চলচ্চিত্র সম্মানে যুগ্ম সেরা অভিনেতা হয়েছেন বলিউডের এই দুই তারকা।

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রী

তেলুগু ছবি 'মহানটী'তে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কীর্তি সুরেশ। এছাড়াও সেরা হিন্দি ছবি ও চিত্রনাট্যের জন্য 'অন্ধাধুন' জিতে নিয়েছে ২০১৯ এর সম্মান। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন আদিত্য ধর (উরি)।

সেরা সহ অভিনেতা, সহ অভিনেত্রী

সেরা সহ অভিনেতা, সহ অভিনেত্রী

'চুম্বক' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন স্বানন্দ কিরকিরে (চুম্বক) ও সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন সুরেখা সিক্রি (বধাই হো)। সেরা ছবির সম্মান পেয়েছে গুজরাতি ফিল্ম হেলারো।

 সেরা সঙ্গীত পরিচালক

সেরা সঙ্গীত পরিচালক

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরার সেরা সঙ্গীত পরিচালক হিসাবে ভূষিত হয়েছেন সঞ্জয় লীলা বনশালী । 'পদ্মাবত ' ছবির জন্য তিনি এই সম্মান পান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+